বিশ্বকাপের বাকি ৫ দিন
অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

সংগৃহীত ছবি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেয়েছে ইরান ফুটবল দল। আগামী সপ্তাহে বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে মার্কিন কর্মকর্তারা ইরানি দল ও তাদের সহায়ক স্টাফদের ভিসা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। তার মাত্র ১০ দিন আগে এই ভিসা জটিলতার অবসান হলো। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘ইরান দলের খেলোয়াড় এবং প্রয়োজনীয় সাপোর্ট স্টাফসহ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ভিসা ইস্যু করা হয়েছে।’
ভিসা দিলেও ইরানকে কড়া হুঁশিয়ারি দিতে ছাড়েনি মার্কিন প্রশাসন। কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যেন এই সুযোগের অপব্যবহার না করে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিথ্যা অজুহাতে এই ব্যবস্থার অপব্যবহার করে ইরান যাতে কোনো সন্ত্রাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে লুকিয়ে প্রবেশ করাতে না পারে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্ক থাকবে।’
এর আগে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের জানিয়েছিলেন, ইরানের ফুটবল প্রতিনিধিদলে ইসলামিক রেভোলিউশনারি গার্ডসের (আইআরজিসি) সাথে যুক্ত কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে না। উল্লেখ্য, ইরানের এই শক্তিশালী সামরিক বাহিনীর সাথে দলটির বেশ কয়েকজন খেলোয়াড়ের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করার ইতিহাস রয়েছে।
সবচেয়ে দামি দল ফ্রান্স
০৬ জুন ২০২৬
আগামী ১১ জুন থেকে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের মেগা আসর। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি দেশের দলকে স্বাগত জানাচ্ছে, যার সাথে তাদের কার্যত যুদ্ধ চলছে।
রাজনৈতিক কারণে গত মে মাসের শেষের দিকে ভিসা জটিলতার কারণে অ্যারিজোনার টুসন থেকে নিজেদের অনুশীলন ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল ইরান। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এর আগে ভিসা সমস্যার কথা স্বীকার করলেও, আজ ভিসা পাওয়ার পর এখনো পর্যন্ত ইরানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।






