সবচেয়ে দামি দল ফ্রান্স
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, পর্তুগালের খেলোয়াড়দের দাম এখন আকাশছোঁয়া। এবারের বিশ্বকাপের খেলোয়াড়দের তালিকা প্রকাশের পর ২৬ জনের বাজারমূল্যে সবাইকে ছাড়িয়ে গেছে ফ্রান্স।
ট্রান্সফার মার্কেটের হিসাবে ফ্রান্সের ২৬ খেলোয়াড়ের দাম ১.৫৩ বিলিয়ন ইউরো। তাতে প্রতিজন খেলোয়াড়ের গড় দাম ৫৮.৭৭ মিলিয়ন ইউরো।
বাজারমূল্যে ফ্রান্সের পরই রয়েছে ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানি। সেরা পাঁচে জায়গা হয়নি ব্রাজিল ও আর্জেন্টিনার। ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পর্তুগালের খেলোয়াড়দের বাজারমূল্য ছাড়িয়েছে ১ বিলিয়ন ইউরো। সেখানে ব্রাজিলের ২৬
খেলোয়াড়ের সম্মিলিত মূল্য ৯১২ মিলিয়ন আর আর্জেন্টিনার ৮১৭.৫ মিলিয়ন ইউরো।
সেরা ১০ দলের তালিকায় ব্রাজিল ৬ আর আর্জেন্টিনা আছে ৮ নম্বরে।




