Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ বিতর্ক

সবাইকে ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৫৬
সবাইকে ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

বিশ্বকাপের বল মাঠে গড়ানোর আগে নতুন বিতর্কের জন্ম দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সোমালিয়ার রেফারির ভিসা বাতিল, ইরান দলের আবাসন জটিলতা কিংবা টিকিটের আকাশচুম্বী দাম- সবকিছু নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, তখন তিনি সবাইকে শান্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। ইনফান্তিনোর সোজা কথা, এসব জটিলতা নিয়ে চিৎকার-চেঁচামেচি না করে সবার এখন ‘চিল’ করা উচিত।

গতকাল বুধবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফিফা প্রধান স্পষ্ট জানিয়ে দেন, ফিফা কোনো বিশ্বশাসক নয় যে কোনো দেশের সরকারের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেবে। সোমালিয়ার রেফারি ওমর আরতানের ভিসা বাতিল এবং মায়ামি বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর ঘটনা প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, ‘ওমরের সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু সীমান্ত বা ইমিগ্রেশনের সবকিছু তো আমাদের নিয়ন্ত্রণে নেই। মাঝে মাঝে এসব বিষয়ে একটু চিল অ্যান্ড রিল্যাক্স থাকা ভালো।’

আরও পড়ুন

‘সেই রেফারির সঙ্গে সন্ত্রাসী সংগঠনের যোগাযোগ আছে’

১১ জুন ২০২৬

ইনফান্তিনো আরও বলেন, ‘হুট করেই সব বিষয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে অনেক সময় হিতে বিপরীত হয়। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু দুনিয়ার রাজা নই যে সরকার বা পুলিশ বাহিনীকে পরিচালনা করব। আমরা একটি ক্রীড়া সংস্থা, আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা আমরা করছি।’ পরে অবশ্য নিজের ‘চিল’ মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং পর্দার আড়ালে ফিফা যে কাজ করছে তার ওপর আস্থা রাখা।

রাজনৈতিক বৈরিতার মধ্যেও ইরান দলকে বিশ্বকাপে নিয়ে আসাকে ফিফার বড় সাফল্য হিসেবে উল্লেখ করে ইনফান্তিনো বলেন, ‘আমেরিকার মাটিতে ইরানকে খেলতে নিয়ে আসা চাট্টিখানি কথা নয়। আমরা চাঁদে বাস করি না, এই পৃথিবীতেই থাকি এবং জটিল পরিস্থিতিগুলো সামলানোর চেষ্টা করি।’ ভিসা জটিলতার কারণে ইরান দলের ক্যাম্প অবশ্য যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর টিজুয়ানাতে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ফিফা বিশ্বকাপ নাকি ট্রাম্পের বিশ্বকাপ?

১০ জুন ২০২৬

এবারের বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউইয়র্ক এবং টেক্সাসের অ্যাটর্নি জেনারেলরা তদন্ত শুরু করেছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের সর্বনিম্ন টিকিটের দাম ১৪০ ডলার হলেও, আগামী ১৯ জুলাই নিউ জার্সির ফাইনাল ম্যাচের কিছু সাধারণ টিকিটের দাম ঠেকেছে ৮ হাজার ৬৮০ ডলারে। হসপিটালিটি টিকিট প্রায় ৭৩ হাজার ডলার!

ফিফা সভাপতি এ বিষয়ে বলেন, ‘টিকিটের দাম নিয়ে আমরা পুরোপুরি রিল্যাক্সড। ৭ মিলিয়ন টিকিট বাজারে ছাড়ার আগে আমরা সেরা আইনজীবী ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছি। ক্যালিফোর্নিয়াতেই আমরা আট লাখ টিকিট বিক্রি করেছি, যার মধ্যে মাত্র চারজন গ্রাহক অভিযোগ করেছেন। আমরা যেকোনো তদন্তকে স্বাগত জানাই।’

২০২৬ ফিফা বিশ্বকাপজিয়ান্নি ইনফান্তিনোফিফা সভাপতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য