Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আনচেলত্তির অসম্ভব বাজি জিতে উপহার চাইলেন ভিনি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:১৫
আনচেলত্তির অসম্ভব বাজি জিতে উপহার চাইলেন ভিনি

গোলের পর ভিনি যেন কোচকে মনে করিয়ে দিলেন- গোল তো করলাম, এখন উপহার দাও।

মাঠে তার পা জোড়া যখন কথা বলে, প্রতিপক্ষের রক্ষণ তখন খড়কুটোর মতো উড়ে যায়। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বাতাসে ভেসে হেডে গোল করা? ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রে সেটা নাকি প্রায় অসম্ভব—এমনটাই রসিকতা করে বলেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। শিষ্যের ওপর কোচের বাজি ছিল, হেডে গোল করতে পারলেই মিলবে বিশেষ উপহার।

কাল রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে সেই অসম্ভবকেই সম্ভব করলেন ভিনিসিয়ুস। শুধু হেডে গোলই করলেন না, জোড়া গোল করে দলকে ৩-০ ব্যবধানে জিতিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিয়ে গেলেন শেষ ষোলোতে। আর ম্যাচ শেষে মিক্সড জোনে এসে চওড়া হাসিতে মনে করিয়ে দিলেন কোচের সেই প্রতিশ্রুতির কথা।

আরও পড়ুন

রেফারির মারাত্মক ভুলে হ্যাটট্রিক বঞ্চিত ভিনিসিয়ুস

২৫ জুন ২০২৬

খেলা শেষে ‘স্পোর্টভি’র ক্যামেরার সামনে এসে ভিনিসিয়ুস বলেন, ‘দলকে গোল করে জেতাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ তো হেডেও একটা গোল করে বসলাম! আমি কোচকে কথা দিয়েছিলাম হেডে গোল করব। উনি হেসে বলেছিলেন, এটা নাকি আমার জন্য প্রায় অসম্ভব (হাসি)। তবে এটাও বলেছিলেন, করতে পারলে একটা উপহার দেবেন। এখন উপহার পাওয়ার পালা। তবে আনন্দ হলেও পা দুটি মাটিতেই রাখছি।’

ভিনিসিয়ুস সর্বশেষ হেডে গোল করেছিলেন দুই বছর আগে, ২০২৪ সালের মার্চে রিয়াল মাদ্রিদের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। কালকের ওই হেডের পর আনচেলত্তি তাকে কী উপহার দেন, সেটাই দেখার। গ্রুপ পর্বের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ভিনিসিয়ুস বলেন, ‘টুর্নামেন্টে এটাই আমাদের সবচেয়ে গোছানো ম্যাচ ছিল। প্রথম পর্বের ম্যাচগুলো আসলে টুর্নামেন্টের গতিপ্রকৃতি বুঝতে এবং নিজেদের ভুলগুলো শুধরে নিতে সাহায্য করে। প্রথম ম্যাচের পর আমরা দারুণ দুটি ম্যাচ খেলেছি, যা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’

আরও পড়ুন

ভিনি দুর্দান্ত ফর্মে, সে ম্যাচ জিতিয়েছে

২৫ জুন ২০২৬

এই বিশ্বকাপে প্রথম তিন ম্যাচের প্রতিটিতেই জালের দেখা পেলেন ভিনিসিয়ুস। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৮টি গোলে অবদান রাখলেন এই রিয়াল তারকা (৫ গোল, ৩ অ্যাসিস্ট)। চলতি আসরে ৪ গোল করে আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পের পাশে বসলেন তিনি। ৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে থাকা লিওনেল মেসির চেয়ে মাত্র ১ গোল পিছিয়ে আছেন এই সেলেসাও তারকা।

গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখা ব্রাজিলের সামনে শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে আসতে পারে নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেনের যেকোনো একটি দল। তবে প্রতিপক্ষ নিয়ে একেবারেই ভাবছেন না ভিনিসিয়ুস। তার সোজাসাপ্টা কথা, ‘আমরা প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ পাব না। সামনে যে দলই আসুক না কেন, আমাদের নিজেদের প্রস্তুত রাখতে হবে।’

ভিনিসিয়ু জুনিয়রকার্লো আনচেলত্তিব্রাজিল২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে