Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

‘কালো জাদুর’ কবলে হ্যারি কেইন?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৬:৪৭
‘কালো জাদুর’ কবলে হ্যারি কেইন?

সংগৃহীত ছবি

বোস্টনে বিশ্বকাপের গ্রুপ এল-এর দ্বিতীয় রাউন্ডে ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দারুণ পারফরম্যান্সের পর ঘানার বিপক্ষে তার ধারে কাছেও ছিল না থ্রি লায়ন্সরা। ম্যাচের পর রাতারাতি ভাইরাল হয়ে যান ঘানার জাদুকর নানা কোয়াকু বনসাম, যিনি খেলার একদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে হ্যারি কেইনের বিরুদ্ধে অভিশাপ প্রয়োগ করেছেন তিনি। যাতে ইংলিশ অধিনায়ক ব্ল্যাক স্টার্সের বিপক্ষে গোল করতে না পারেন।

পানামার বিপক্ষে কষ্টের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা ঘানার জন্য এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের আগেই বনসাম ঘোষণা করেন তিনি প্রথম ম্যাচে জোড়া গোল করা হ্যারি কেইনকে লক্ষ্য করে কাজ করছেন, ‘আমি হ্যারি কেইনকে নিয়ে কাজ করছি। আগেও আমি আমার সামর্থ্য প্রমাণ করেছি, তাই তাকে থামাতে কী করতে হবে সেটা আমি ভালোই জানি।’

তবে তিনি স্পষ্ট করেন, এটি কেইনের বিরুদ্ধে গুরুতর আঘাতের কামনা নয়, ‘আমি চাই না সে গুরুতর চোট পাক। শুধু আমার দেশের বিপক্ষে তাকে থামানোই যথেষ্ট। আমি আমার কাজ করব, যাতে সে ঘানাকে সাহায্য করতে পারে।‘ একইসঙ্গে জানান, এই মন্ত্র কেবল এই একটি ম্যাচের জন্যই প্রযোজ্য ছিল এবং বাকি টুর্নামেন্টে কেইনের উপর আর কোনো অভিশাপ নেই।

বনসামের এই 'মন্ত্রের' ছায়ায় বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার তিনটি শট নেন, তার মধ্যে লক্ষ্যে যায় মাত্র একটি। দ্বিতীয়ার্ধে একটি পরিষ্কার সুযোগ পান, যেটি প্রায় ইংল্যান্ডের জয় নিশ্চিত করে দিচ্ছিল। আফ্রিকান দলটির বিপক্ষে থ্রি লায়ন্সের সার্বিক আক্রমণভাগের হতাশাজনক চিত্রের এটাই ছিল সারসংক্ষেপ।

হ্যারি কেইনঘানানানা কোয়াকু বনসাম২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: