বোস্টনে বিশ্বকাপের গ্রুপ এল-এর দ্বিতীয় রাউন্ডে ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দারুণ পারফরম্যান্সের পর ঘানার বিপক্ষে তার ধারে কাছেও ছিল না থ্রি লায়ন্সরা। ম্যাচের পর রাতারাতি ভাইরাল হয়ে যান ঘানার জাদুকর নানা কোয়াকু বনসাম, যিনি খেলার একদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে হ্যারি কেইনের বিরুদ্ধে অভিশাপ প্রয়োগ করেছেন তিনি। যাতে ইংলিশ অধিনায়ক ব্ল্যাক স্টার্সের বিপক্ষে গোল করতে না পারেন।পানামার বিপক্ষে কষ্টের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা ঘানার জন্য এই ম্যাচটি ছিল অত্যন্...