Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

শত বাঁধার মুখেও ইরানের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৭:৫৩
শত বাঁধার মুখেও ইরানের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

সংগৃহীত ছবি

নানা নাটকীয়তা শেষে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলার সব প্রস্তুতি সেরেছে ইরান। যুদ্ধ, প্রস্তুতি, ভিসা জটিলতা— সবকিছু নিয়েই অনুশীলনে নেমেছে টিম মেল্লি। মেক্সিকোতে পা রেখে ইরানের নজর এখন তাই শুধুই বিশ্বকাপের ম্যাচে।

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের শুরু গত ২৮ ফেব্রুয়ারি। বেশ কয়েকবার যুদ্ধবিরতি চললেও থেমে নেই সংঘাত। বিশ্বকাপের পাঁচ দিন বাকি থাকলেও তখনো যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি ইরান দল। টুর্নামেন্ট শুরুর মাত্র চারদিন আগে ফুটবলারদের ভিসা নিশ্চিত হয়। এর আগে তুরস্কে খেলা প্রস্তুতি ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে মালিকে।

ফুটবলারদের ভিসা দিলেও ইরানকে কড়া হুঁশিয়ারি দিতে ছাড়েনি মার্কিন প্রশাসন। কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যেন এ সুযোগের অপব্যবহার না করে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিথ্যা অজুহাতে এই ব্যবস্থার অপব্যবহার করে ইরান যাতে কোনো সন্ত্রাসীকে যুক্তরাষ্ট্রে লুকিয়ে প্রবেশ করাতে না পারে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্ক থাকবে।’

শুধু কি তাই, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচের দিন সকালেই দেশটিতে প্রবেশ করতে পারবেন তারা। ম্যাচ শেষে আবারও ফেরত যেতে হবে মেক্সিকোতে! নিজেদের ম্যাচ খেলতে সিলাটল ও লস অ্যাঞ্জেলেসে আসতে হবে ইরানকে।

এখনো দলের ১৫ জন কর্মকর্তা ভিসা পাননি বলে জানা গেছে। তাদের মধ্যে আছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও। তিনি আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসে দায়িত্ব পালন করেছেন।

এতশত বাঁধার মধ্যেই গত রাতে মেক্সিকোতে পা রেখেছেন ইরানের ফুটবলাররা। তিহুয়ানা বিমানবন্দরে ছোট একটি সমর্থকগোষ্ঠী উষ্ণ অভ্যর্থনা জানায় তাদের। বিমানবন্দর থেকে খেলোয়াড়দের বহনকারী বাস বেরিয়ে যাওয়ার সময় প্রায় এক ডজন সমর্থক তাদের অভিবাদন জানান।

বিশ্বকাপকে সামনে রেখে প্রথম অনুশীলনটাও সেরে নিয়েছে ইরান। আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬ইরাননিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা