Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন কোর্তোয়া, শোনেননি কোচ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৭:১৫
খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন কোর্তোয়া,  শোনেননি কোচ

সংগৃহীত ছবি

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে ঊরুর পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বেলজিয়ামের প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তিনি কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৭১ মিনিটে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন। বদলি গোলরক্ষক লামেন্সের মাঠে নামাটাই যেন কাল হয়ে দাঁড়ায় বেলজিয়ামের জন্য। পাউ কুবার্সির শট ঠেকাতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মেরিনো, লস অ্যাঞ্জেলেসে ২-১ গোলে হারে বেলজিয়াম।

মাঠে থাকার সামর্থ্য থাকলেও কোচ রুদি গার্সিয়ার সিদ্ধান্ত মেনে নেন কোর্তোয়া। কোচ বাকি সময়ের জন্য আর কোনো ঝুঁকি নিতে চাননি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় চোটের পুরো ঘটনা তুলে ধরেন এই অভিজ্ঞ গোলরক্ষক, ‘মাঠ ছাড়াটা সত্যিই দুঃখজনক। এটা একটা বিশেষ ম্যাচ ছিল। আমি ভালোই অনুভব করছিলাম। দুটো গোল-কিক নিয়েছিলাম। দ্বিতীয়টার সময় ঊরুতে একটু বেশি ব্যথা অনুভব করি। তখন তাদের জানিয়ে দিই যে আর লম্বা কিক নিতে পারব না।‘

আক্ষেপ থাকলেও কোচের সিদ্ধান্তকে সম্মান করেন বলে জানান কোর্তোয়া, ‘আমি চাইলে গোলে থেকে যেতে পারতাম। কিন্তু কোচ আমাকে বলেছিলেন, শতভাগ সুস্থ বোধ না করলে তিনি আমাকে তুলে নেবেন। আমি খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে বদলি করার সিদ্ধান্ত নেন। এতে কোনো সমস্যা নেই, দলই সবকিছুর ঊর্ধ্বে।‘

মাত্র তৃতীয়বারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নামা লামেন্সের একটি ভুলের কারণে স্পেন ৮৮ মিনিটে জয়সূচক গোলটি পায়। তা সত্ত্বেও ড্রেসিংরুমে স্বদেশী এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে নিজের নেতৃত্বগুণের পরিচয় দেন কোর্তোয়া। লামেন্সের পক্ষে পুরোপুরি সাফাই গান এই রিয়াল মাদ্রিদ তারকা, ‘বলটা ধরে রাখতে না পারাটা দুর্ভাগ্যজনক। ম্যাচ শেষে আমরা গিয়ে ওকে জড়িয়ে ধরেছি। লামেন্স একজন দুর্দান্ত গোলরক্ষক। এটা তিক্ত অভিজ্ঞতা, কিন্তু এই ধরনের মুহূর্তই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আমাদের গর্বিত হওয়া উচিত। আমরাই একমাত্র দল যারা স্পেনের বিপক্ষে গোল করেছি, যারা এই টুর্নামেন্টের অন্যতম বড় ফেভারিট।"

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবনার কথা জানিয়েছেন কর্তোয়া, ‘দলের সঙ্গে এই টুর্নামেন্টের অভিজ্ঞতাটা দারুণভাবে উপভোগ করেছি। আমি খুশি। দেখা যাক কী হয়। কোচ এবং ভিনসেন্টের সঙ্গে মিলে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে।‘

থিবো কোর্তোয়াবেলজিয়াম-স্পেন২০২৬ ফিফা বিশ্বকাপরুদি গার্সিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক