Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ব্রাজিলিয়ানরা ফুটবলের জন্যই বাঁচে

  • বিশ্বের সেরা ফুটবলারদের নিয়ে আলোচনা হলে চলে আসে পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদোদের নাম। ইতিহাসের সেরা লেফটব্যাক নিয়ে আলোচনা হলে সবার আগে আসে ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোসের নাম। এবারের বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের আগে ২০০২ বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান তারকা মন খুলে কথা বলেছেন আর্জেন্টাইন দৈনিক ওলের সঙ্গে। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো
ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৩৭
ব্রাজিলিয়ানরা ফুটবলের জন্যই বাঁচে

প্রশ্ন: শুরু হলো আরেকটি বিশ্বকাপ। কীভাবে উপভোগ করছেন এই টুর্নামেন্ট?

কার্লোস: বেশ উত্তেজনা ও অস্থিরতা কাজ করছে। যখনই বিশ্বকাপ আসে, মনে হয় আমি এখনো খেলছি। নিজেকে একদম ট্রেনিং ক্যাম্পের খেলোয়াড়দের মতো মনে হয়। আমি এমন রোমাঞ্চ অনুভব করি, যেন আমি নিজেই মাঠে নামতে যাচ্ছি। যার এই অনুভূতিটা কাজ করে না, সে আসলে ফুটবলকেই ভালোবাসে না।

প্রশ্ন: এই বাড়তি উত্তেজনা খেলোয়াড়দের ওপর কতটা প্রভাব ফেলতে পারে? বিশেষ করে যারা এবারই প্রথম বিশ্বকাপে প্রথমবার খেলতে যাচ্ছেন।

কার্লোস: আমার মনে হয় না এটি কোনো বড় সমস্যা, এসব কিছুই আসলে ম্যাচ শুরুর আগের আবহ। যখন রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজাবেন, তখনই আসল লড়াই শুরু হবে এবং ব্যস, সবকিছু ঠিক হয়ে যাবে। জেতার জন্য আপনাকে শুধু মাঠের খেলায় মনোযোগী হতে হবে।

প্রশ্ন: ২০০২ সালে আপনার ট্রফি উঁচিয়ে ধরার পর ব্রাজিল আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি। এবার দলকে কেমন দেখছেন?

কার্লোস: আপনি তো আর্জেন্টাইন, আর আর্জেন্টিনা তো ২৪ বছর ট্রফিহীন ছিল!

প্রশ্ন: আরও বেশি, প্রায় ৩৬ বছর।

কার্লোস: হ্যাঁ, ওটা আসলে তার চেয়েও বেশি ছিল। আমরাও এখন একই পথের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে ব্রাজিল দলটিকে একটু গুছিয়ে নিতে হবে। আমাদের দলে ভালো ভালো খেলোয়াড় আছে। এখন মাঠে নেমে নিজেদের আবেগ ও তাড়না দেখাতে হবে, কারণ আমরা ব্রাজিলিয়ানরা ফুটবলের জন্যই বেঁচে থাকি এবং আমার বিশ্বাস এবার সেটাই ঘটবে। দক্ষিণ আমেরিকান ফুটবলের মান সবসময়ই উঁচুতে ছিল। আমি মনে করি, আমাদের বর্তমান দল এবং একজন দুর্দান্ত কোচের অধীনে আমরা ফাইনালে পৌঁছাতে পারব।

প্রশ্ন: নেইমারের দলে থাকাটা কতটা সাহায্য করতে পারে?

কার্লোস: প্রথমত, আমাদের দেখতে হবে সে পুরোপুরি ফিট কি না। আমরা সবাই জানি, চোটের কারণে নেইমারের জন্য এই মৌসুমটা কিছুটা অদ্ভুত ও কঠিন কেটেছে। নেইমার মাঠে খেলুক বা না খেলুক, দলের জন্য তার থাকাটা খুব প্রয়োজন; কারণ সাইড বেঞ্চে বসেও সে দলকে অনেকভাবে অনুপ্রাণিত করতে পারে। আর সে যদি মাঠে নামে, তবে নেইমারের খেলা দেখা মানেই এক পরম আনন্দ।

প্রশ্ন: শুধু ’৯৭ সালে ফ্রান্সের বিপক্ষে সেই ঐতিহাসিক গোলটির জন্যই নয়, আপনি এমনিতেও ফ্রি-কিক বিশেষজ্ঞ ছিলেন। বর্তমান সময়ে এই জায়গায় কার খেলা আপনার ভালো লাগে?

কার্লোস: মেসি। মেসি সেটপিস বা ফ্রি-কিকের ক্ষেত্রে নিজেকে অনেক উন্নত করেছে, জাতীয় দল এবং ইন্টার মায়ামি দুইখানেই। সে এখনো এই বয়সে উন্নতি করে যাচ্ছে এবং প্রচুর গোল করছে; আমার মনে হয় সে দারুণ করছে।

প্রশ্ন: বর্তমান সময়ে মেসিকে আপনি কীভাবে দেখছেন?

কার্লোস: ওর খেলা দেখাটা এক জাদুকরী অভিজ্ঞতা, অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড়, যে দক্ষিণ আমেরিকান ও আর্জেন্টাইন ফুটবলকে বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করে। ওর এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত, কারণ এটিই হতে পারে ওর শেষ বিশ্বকাপ। হতে পারে, নাও হতে পারে।

প্রশ্ন: কীভাবে সম্ভব? আপনি কি তাকে আরও একটি বিশ্বকাপ খেলতে দেখতে চান?

কার্লোস: হ্যাঁ, আমার তো মনে হয় সে নিশ্চিতভাবেই পারবে। তারা (মেসি ও ক্রিস্তিয়ানো) নিজেদের শরীরের এতটাই যত্ন নেয় যে, দিনশেষে তারা আরও দীর্ঘ সময় খেলে যেতে পারবে।

প্রশ্ন: অনেকে কিন্তু ব্রাজিলকে এবার ফেভারিট বা শিরোপার প্রধান দাবিদারদের তালিকায় রাখছেন না।

কার্লোস: ফেভারিট তালিকায় না থাকাই ভালো। এটি একটি ছোট এবং সংক্ষিপ্ত টুর্নামেন্ট। এখানে যে দল সবচেয়ে কম ভুল করবে, তারাই দিনশেষে ট্রফি নিয়ে ঘরে ফিরবে।

বিশ্বকাপরবার্তো কার্লোস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

    advertiseadvertise