Agamir Somoy E-Paper
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

যুদ্ধের মাঝেই শত্রু দেশে খেলবে ইরান

সামীউর রহমান
সামীউর রহমান
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:০৫
যুদ্ধের মাঝেই শত্রু দেশে খেলবে ইরান

বিশ্বকাপের বয়স ৯৬ হয়ে গেছে। প্রায় শতাব্দী ছুঁইছুঁই এই পরিক্রমায় রাজনীতি কতবারই তো বাধা হয়ে দাঁড়িয়েছে ফুটবল মাঠে। আধুনিক ফুটবলের সূতিকাগার মনে করা হয় ইংল্যান্ডকে, অথচ বিশ্বকাপের প্রথম দুই আসরে ব্রিটিশ দ্বীপপুঞ্জের কোনো দলই খেলতে যায়নি। চিলির স্বৈরশাসকের বন্দিশিবির হিসেবে ব্যবহৃত হওয়া মাঠে খেলতে যেতে চায়নি সোভিয়েত ইউনিয়ন, ১৯৬৬-এর ইংল্যান্ড বিশ্বকাপ বয়কট করেছিল আফ্রিকা মহাদেশের দলগুলো। কিন্তু যুদ্ধে লিপ্ত দুটি দেশ, যাদের একটি বিশ্বকাপের আয়োজক এবং সেই দেশে খেলতে গেছে যুদ্ধের ময়দানের প্রতিপক্ষ, সেজন্য নেই রাত্রিবাসের অনুমতি; এমন অদ্ভুত কাণ্ড দেখা যায়নি আগে! ইরান অনুশীলন করছে মেক্সিকোর তিহুয়ানায়। সেখান থেকে বিমানে করে যুক্তরাষ্ট্রে এসে খেলে আবার সেদিনই মেক্সিকো ফিরে যেতে হবে ইরান ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের।

যে মাঠটা মেক্সিকোর স্থানীয় সমর্থক ও ক্লাব কর্মকর্তারা অপছন্দ করতেন দূরত্বের জন্য, সেটাই হয়ে গেছে ইরানের এ বিশ্বকাপের বেসক্যাম্প বা আবাসস্থল। অথচ ইরান ফুটবল দল তাদের বেসক্যাম্প হিসেবে ঠিক করে রেখেছিল টাকসন, অ্যারিজোনার কিনো স্পোর্টস কমপ্লেক্স, যেখানে পেশাদার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতির জন্য সব আয়োজন ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ‘রাত্রিযাপন নিষিদ্ধ’ নিয়মের কারণে ইরান ফুটবল দলকে ম্যাচের আগের দিন সীমান্ত পার করার অনুমতি দেওয়া হবে আর ম্যাচ খেলে সেদিনই ফিরে আসতে হবে মেক্সিকোয়।

যে মাঠটা মেক্সিকোর স্থানীয় সমর্থক ও ক্লাব কর্মকর্তারা অপছন্দ করতেন দূরত্বের জন্য, সেটাই হয়ে গেছে ইরানের এ বিশ্বকাপের বেসক্যাম্প বা আবাসস্থল

তিহুয়ানা ক্লাবের কর্মকর্তাদের মাত্র দুই সপ্তাহ আগে ফিফা জানায় যে, এখানে ইরান দল থাকবে। দিনে ১৮ ঘণ্টা কাজ করে জায়গাটাকে ইরান দলের থাকা ও অনুশীলনের উপযোগী করেছেন ক্লাবের কর্মীরা। এই অনুশীলন কেন্দ্রে প্রাকৃতিক ঘাসের মাঠ মাত্র একটা। সুযোগ-সুবিধা অপ্রতুল, তার সঙ্গে যোগ হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। দলের খেলোয়াড়রা যদিও কাছেধারের এক হোটেলে আছেন, তবুও এ স্থাপনায় প্রবেশে বারবার অনুমতিপত্র যাচাই করে দেখছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরা। এ ছাড়া তথ্যের অভাব, সূচি নিয়ে গোলমাল, যোগাযোগের সংকট এসব তো রয়েছেই।

‘যুক্তরাষ্ট্র যা করল, তাতে আমার লজ্জাই লাগছে। তারা সবাইকে সন্ত্রাসী মনে করে, এটা ভুল’— বার্তা সংস্থা এএফপিকে বলেছেন মেক্সিকোর একজন ফুটবলপ্রেমী। ইরানের জাতীয় দলের সঙ্গে থাকা গণযোগাযোগ বিভাগের কোনো কর্মীরই ভিসা হয়নি, তাদের অনুপস্থিতিতে দলের জার্সি গুছিয়ে রাখা যার কাজ সেই কিটম্যানই সংবাদ সম্মেলনে দায়িত্ব পালন করবেন। খেলোয়াড়দের অফিসিয়াল সংবাদ সম্মেলনের বাইরে কথা বলা নিষেধ।

একদিকে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, একদিকে দেশের সরকারের নিয়মকানুন; দুইয়ের জাঁতাকলে মাঠে ইরানের ফুটবলারদের মনোযোগ ধরে রাখাই কঠিন। এমন বাস্তবতাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার অন্যতম সেরা দলটি।

 

ইরানবিশ্বকাপফুটবল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    নেদারল্যান্ডস
    ২
    জাপান
    ২
    ১৫ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    আইভরি কোস্ট
    ০
    ইকুয়েডর
    ০
    ১৫ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    সুইডেন
    ০
    তিউনিশিয়া
    ০
    ১৫ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    স্পেন
    ০
    কেপ ভার্দে
    ০
    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    ১৫ জুন ২০২৬, ০১:৩১

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    ১৫ জুন ২০২৬, ০০:৫৯

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ১৫ জুন ২০২৬, ০১:১৬

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ১৫ জুন ২০২৬, ০৫:০২

    ডাচদের সঙ্গে দুইবার পিছিয়েও অদম্য জাপানের ড্র

    ডাচদের সঙ্গে দুইবার পিছিয়েও অদম্য জাপানের ড্র

    ১৫ জুন ২০২৬, ০২:২৯

    ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর

    ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর

    ১৫ জুন ২০২৬, ০৪:০৯

    গরমে বাচ্চাকাচ্চা নিয়ে টিকতে পারছি না : আটকে পড়ার চতুর্থ দিন

    গরমে বাচ্চাকাচ্চা নিয়ে টিকতে পারছি না : আটকে পড়ার চতুর্থ দিন

    ১৫ জুন ২০২৬, ০৩:১৩

    বিশ্বকাপে ব্রাজিলের গোলের রেকর্ড ভাঙল জার্মানি

    বিশ্বকাপে ব্রাজিলের গোলের রেকর্ড ভাঙল জার্মানি

    ১৫ জুন ২০২৬, ০২:৪৬

    এআই ক্যামেরার জালে আটকা

    এআই ক্যামেরার জালে আটকা

    ১৫ জুন ২০২৬, ০২:১৮

    এক মামলায় চলছে বিচার, তদন্তে ৫

    এক মামলায় চলছে বিচার, তদন্তে ৫

    ১৫ জুন ২০২৬, ০২:৩৫

    টাকার সংকটে ইসলামী ব্যাংকের যশোর শাখাগুলো, ভোগান্তিতে গ্রাহকরা

    টাকার সংকটে ইসলামী ব্যাংকের যশোর শাখাগুলো, ভোগান্তিতে গ্রাহকরা

    ১৫ জুন ২০২৬, ০৪:৩০

    সড়ক নিরাপত্তা আন্দোলনে নতুন কমিটি ঘোষণা

    সড়ক নিরাপত্তা আন্দোলনে নতুন কমিটি ঘোষণা

    ১৫ জুন ২০২৬, ০৪:১৯

    বাংলাদেশে জাপানি গাড়ির বাজার দখল করছে চীন

    বাংলাদেশে জাপানি গাড়ির বাজার দখল করছে চীন

    ১৫ জুন ২০২৬, ০২:৫৩