Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ফিফার বিশেষ আংটি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:২২
শেয়ার করুন:
বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ফিফার বিশেষ আংটি

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নতুন এক প্রথা চালু করতে যাচ্ছে ফিফা। ট্রফি আর স্বর্ণপদকের পাশাপাশি এবার থেকে বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য পাবেন পার্সোনালাইজড বিশেষ ‘চ্যাম্পিয়নস রিং’ বা আংটি। আগামী রবিবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের বিজয়ীরাই প্রথম এই অনন্য উপহারের মালিক হতে যাচ্ছেন।

উত্তর আমেরিকার জনপ্রিয় খেলাধুলা- যেমন এনবিএ, এনএফএল এবং এমএলবি চ্যাম্পিয়নদের আংটি দেওয়ার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সেই আমেরিকান সংস্কৃতির আদলে অনুপ্রাণিত হয়ে এবার ফুটবল বিশ্বেও এই আভিজাত্য যুক্ত করছে ফিফা। জানা গেছে, ট্রফি এবং পদক দেওয়ার পর বিজয়ীদের আঙুলেই পরিয়ে দেওয়া হবে এই বিশেষ রিং।

আরও পড়ুন

এমন ঘটনা ঘটে ৬২৫ ট্রিলিয়নে এক বার!

১৭ জুলাই ২০২৬

ফিফা জানিয়েছে, এই রিংয়ের মোট ২,০২৬টি ইউনিট তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি আংটি পাবে চ্যাম্পিয়ন দলের সদস্যরা। বাকি ১,৯৯৬টি আংটি অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে সারা বিশ্বের ফুটবল ভক্তরা কিনতে পারবেন। আংটির একদিকে থাকবে ফিফা বিশ্বকাপের ট্রফির নকশা এবং অন্যপাশে থাকবে বিজয়ী দলের লোগো। প্রতিটি আংটির সঙ্গেই একটি সত্যতা যাচাইয়ের সনদ বা ‘সার্টিফিকেট অব অথেন্টিসিটি’ দেওয়া হবে। ফাইনাল ম্যাচের পর অধিনায়ক ও কোচের হাতে প্রতীকী আংটি তুলে দেওয়া হবে, পরে কাস্টমাইজ করা মূল ৩০টি আংটি খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া হবে। আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের এই ফাইনাল ম্যাচটি এমনিতেই বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এই প্রথম দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন (কোপা আমেরিকা) এবং ইউরোপের চ্যাম্পিয়ন (ইউরো) কোনো বিশ্বকাপ ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে।


২০২৬ ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনা-স্পেনআংটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি