ফুটবল বিশ্বকাপের ইতিহাসে
প্রথমবারের মতো নতুন এক প্রথা চালু করতে যাচ্ছে ফিফা। ট্রফি আর স্বর্ণপদকের পাশাপাশি
এবার থেকে বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য পাবেন পার্সোনালাইজড বিশেষ ‘চ্যাম্পিয়নস রিং’ বা আংটি। আগামী রবিবার
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের বিজয়ীরাই প্রথম এই অনন্য উপহারের মালিক হতে
যাচ্ছেন।
উত্তর আমেরিকার জনপ্রিয়
খেলাধুলা- যেমন এনবিএ, এনএফএল এবং এমএলবি চ্যাম্পিয়নদের
আংটি দেওয়ার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সেই আমেরিকান সংস্কৃতির আদলে অনুপ্রাণিত হয়ে এবার
ফুটবল বিশ্বেও এই আভিজাত্য যুক্ত...