Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সিনিয়র তারকাদের আত্মবিশ্বাসের অভাবেই পেনাল্টি নেন টাহ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৭:২৭
শেয়ার করুন:
সিনিয়র তারকাদের আত্মবিশ্বাসের অভাবেই পেনাল্টি নেন টাহ

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ থেকে জার্মানির অপ্রত্যাশিতভাবে বিদায় হয়েছে পেনাল্টি শুটআউট থেকে। জার্মানদের একের পর এক শট রুখে দিয়েছেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো গিল। সেই পেনাল্টি মিসের মানসিক যন্ত্রণা নিয়ে অবশেষে মুখ খুললেন ইয়োনাথান টাহ। এই বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারই ছিলেন সেই ব্যক্তি, যিনি ১২ গজ দূর থেকে বল জালে জড়াতে ব্যর্থ হয়েছিলেন। এমন উচ্চ-চাপের মুহূর্তে সতীর্থদের এগিয়ে আসতে অনীহা নিয়েও নানা প্রতিবেদন প্রকাশ্যে এসেছে।

প্যারাগুয়ের বিপক্ষে নেওয়া তার পেনাল্টি মিস নিয়ে টাহ স্বীকার করেছেন, বিষয়টি তার মাথায় হাজারো বার ঘুরপাক খেয়েছে। এটি এমন এক স্মৃতি, যা তাড়া করে ফিরবে তার পুরো ক্যারিয়ার জুড়ে। ষষ্ঠ শট নিতে আসা ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার শেষ পর্যন্ত হয়ে ওঠেন শুটআউটের দুর্ভাগা খলনায়ক। বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারার পর প্যারাগুয়ের হোসে কানালের সফল স্পট-কিক ৪-৩ ব্যবধানে ইউলিয়ান নাগেলসমানের দলকে ঠেলে দেয় বিদায়ের দিকে। এর আগে অতিরিক্ত সময় শেষে খেলা ১-১ গোলে অমীমাংসিত থেকেছিল।

আবেগের এই ধাক্কা সামলাতে সামাজিক যোগাযোগমাধ্যমের আশ্রয় নেন বায়ার্ন তারকা। ইনস্টাগ্রামে টাহ লেখেন, ‘মিস হওয়া পেনাল্টিটা এরই মধ্যে আমার মাথায় হাজারবার ঘুরেছে, চেষ্টা করেছি কল্পনায় বলটাকে কোনোভাবে গোলে ঢুকিয়ে দিতে। কিন্তু বাস্তবতা হলো, বলটা জালে যায়নি। আর এটাই কষ্ট দেয়। আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি, এতে আমি ভীষণ হতাশ ও দুঃখী। সত্যি বলতে, ব্যাপারটা এখনো পুরোপুরি উপলব্ধি করে উঠতে পারিনি।‘

পেনাল্টি মিসটি শিরোনামে জায়গা করে নিলেও, শুটআউটের সময় জার্মান শিবিরে নেতৃত্বের ঘাটতি নিয়েও উঠে এসেছে নানা প্রতিবেদন। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের তথ্যমতে, দলের সিনিয়র তারকারা যখন ষষ্ঠ পেনাল্টি নিতে দ্বিধায় ভুগছিলেন, তখন স্বেচ্ছায় এগিয়ে আসেন টাহ, যিনি তার পেশাদার ক্যারিয়ারে এর আগে কখনো পেনাল্টি নেননি।

দলের এই অনীহা নিয়ে সমালোচনা করেছেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান, ‘শীর্ষ পর্যায়ের কোনো দল এমন মুহূর্তে স্বেচ্ছাসেবক খোঁজে না।‘ তবে ফলাফল যা-ই হোক, ভবিষ্যতে পিছিয়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাহ বলেন, ‘পরের বার হলেও আমি আবার এই দায়িত্ব নেব! পুরো বিশ্বাস ও আত্মবিশ্বাস নিয়ে জার্মানির হয়ে গোল করার চেষ্টা করব। এবার হয়নি, কিন্তু এটা আমাকে পরের বার আবার চেষ্টা করা থেকে থামাবে না। আমরা দল হিসেবে এগিয়ে যাব, আমিও এগিয়ে যাব—যা-ই ঘটুক না কেন!’



জার্মানি ফুটবল২০২৬ ফিফা বিশ্বকাপপ্যারাগুয়েপেনাল্টি শুটআউটইয়োনাথান টাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার