Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

স্কালোনি

আমরা আগুনে ঘি ঢালতে আসিনি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৫:৫৫
আমরা আগুনে ঘি ঢালতে আসিনি

বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক ম্যাচের আমেজ থাকলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ম্যাচটিকে দেখছেন স্রেফ ‘ফুটবলের লড়াই’ হিসেবে। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে স্কালোনি তার দলের দর্শন ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

টুর্নামেন্টের শুরু থেকে সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার পথচলা খুব একটা মসৃণ ছিল না। বড় দলের বিপক্ষে খেলতে না হলেও নিজেদের ছন্দ খুঁজে পেতে ধুঁকতে হয়েছে মেসিদের। এ বিষয়ে স্কালোনি বলেন, ‘আমাদের অদম্য আকাঙ্ক্ষা ও জেদ আছে। তবে এখন আমাদের সেই চেনা ছন্দে ফিরতে হবে, যা আমাদের শক্তির জায়গা ছিল। আমরা চাই নিজেদের সহজাত সেই সুন্দর ফুটবল উপহার দিতে। বাকি বিষয়গুলো আমার কাছে গৌণ।’

আরও পড়ুন

বাংলাদেশি সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান স্কালোনি

১৫ জুলাই ২০২৬

তিনি আরও বলেন, ‘পরিসংখ্যান বলছে আমরা খুব একটা খারাপ করিনি। বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছানো কখনোই সহজ নয়, কষ্ট স্বীকার করতে হয়। গত বিশ্বকাপেও আমরা অনেক সময় ভুগেছি, কিন্তু সফল হয়েছি। এই প্রতিকূলতা জয় করাই আমাদের বৈশিষ্ট্য।’


ইংল্যান্ড দলের শক্তি সম্পর্কে সচেতন স্কালোনি জানান, হ্যারি কেইন ও জুড বেলিংহামের মতো খেলোয়াড়দের যেকোনো কোচই দলে পেতে চাইবেন। তাদের সামলাতে আর্জেন্টিনা সেরা শক্তি নিয়েই মাঠে নামবে। ইতিহাস ও রাজনৈতিক আবেগের বিষয়ে তিনি অত্যন্ত সতর্ক। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের রেশ টেনে তিনি বলেন, ‘আমি এখানে আগুনের মধ্যে ঘি ঢালতে আসিনি। এটি একটি ফুটবল ম্যাচ। ৪০ বছর আগে যা ঘটেছে, তা নিয়ে আমরা এখানে নতুন করে কিছু করতে পারব না। সেটি আমাদের ইতিহাসের অংশ, তবে সেটির সঙ্গে বর্তমান ফুটবল ম্যাচকে গুলিয়ে ফেলা ভুল হবে। যারা ওই সময় ভুগেছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি—মাঠের লড়াইটা শুধুই ফুটবলের।’

আরও পড়ুন

ফ্রান্সের বিদায়ে আর্জেন্টিনা সমর্থকদের এক মিনিট নীরবতা

১৫ জুলাই ২০২৬

আর্জেন্টাইন কোচ আবারও ধন্যবাদ জানিয়েছেন তার শিষ্যদের, যারা দলের কঠিন সময়েও হাল ছাড়েননি। একইসঙ্গে বাংলাদেশহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। একদিকে মেসি-আলভারেসদের আক্রমণভাগ, অন্যদিকে বেলিংহাম-কেইনদের গতি। জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় ফুটবলবিশ্ব।


লিওনেল স্কালোনিআর্জেন্টিনা২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’