Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

জার্মানি বধের পর ইকুয়েডরে জাতীয় ছুটি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৫:২২
জার্মানি বধের পর ইকুয়েডরে জাতীয় ছুটি

সংগৃহীত ছবি

বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ছিল তারা। ২ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে জার্মানির মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। শেষ ম্যাচে ২-১ গোলের নাটকীয় এক জয়ে নকআউট পর্বে পৌঁছে গেছে তারা। জার্মানি বধের পর এবার জাতীয় ছুটির আমেজে মজেছে ইকুয়েডর।

নিউজার্সিতে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও ইকুয়েডর। মেটলাইফ স্টেডিয়ামে দুই মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাঁচ মিনিট পর নিলসন আঙ্গুলো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি একটি পেনাল্টি পেয়েছিল। কিন্তু ভিএআরে তা বাতিল হয় আক্রমণটি বিল্ডআপের সময় ফাউলের কারণে। ৭৭ মিনিটে গঞ্জালো প্লাতার গোলে জয় ছিনিয়ে নেয় ইকুয়েডর।

এই জয়ে আটটি তৃতীয় সেরা দলের একটি হয়ে নকআউটে খেলা নিশ্চিত করেছে ইকুয়েডর। জার্মান বধের আনন্দ উদযাপনে পুরো দেশেই ২৬ জুন ছুটি ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।

ইকুয়েডরিয়ান সরকারের সোশ্যাল মিডিয়া চ্যানেলের এক বিবৃতিতে জার্মানির বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দেওয়া হয়েছে।  সেখানে জানানো হয়, দেশের গর্ব ও ঐক্যের এই মুহূর্ত উদযাপনে সরকারি ও বেসরকারি খাতের সবাইকে ছুটি দেওয়া হলো।

প্রেসিডেন্ট নোবোয়া ছেলেকে নিয়ে মেটলাইফ স্টেডিয়ামে থেকেই দলের খেলা দেখেছেন। ২-১ গোলে জয়ের পর তিনি স্টেডিয়াম বক্সে উদযাপনের ভিডিও পোস্ট করেন।

সংবাদপত্র এল কোমারসিওকে প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘আমি খেলোয়াড়দের ও কোচকে ধন্যবাদ জানাই। অনেক সমালোচনা, অপমান সইতে হয়েছে তাদের। যে কঠিন মুহূর্তের তারা মুখোমুখি হয়েছিল, সেগুলো সামাল দিয়েছে এবং পুরো দেশের জন্য এই বিশাল আনন্দ নিয়ে এসেছে।’

‘ই’ গ্রুপের তৃতীয় দল ইকুয়েডর প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬ইকুয়েডরজার্মানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা