Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ফুটবল না খেলা আর্জেন্টাইন কোচেই ইকুয়েডরের বাজিমাত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৪:২৪
শেয়ার করুন:
ফুটবল না খেলা আর্জেন্টাইন কোচেই ইকুয়েডরের বাজিমাত

ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে।

বিশ্বকাপ শুরুর আগে কে-ই বা ভেবেছিল তার নাম এভাবে ফুটবল দুনিয়ায় ছড়িয়ে পড়বে? তিনি সেবাস্তিয়ান বেকাসেসে। ৪৫ বছর বয়সী এই আর্জেন্টাইন বর্তমানে ইকুয়েডর জাতীয় দলের কোচ। ডাগ-আউটে বাঁধভাঙা উদ্দীপনা আর রকস্টারসুলভ আচরণের জন্য তিনি বেশ পরিচিত। তবে গতকাল জার্মানির বিপক্ষে মহাকাব্যিক জয়ের পর তিনি যা করলেন, তা ২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা আবেগঘন মুহূর্ত হিসেবে ফুটবল ইতিহাসে লেখা থাকবে।

বিশ্বকাপের শুরুটা ইকুয়েডরের জন্য ছিল চরম হতাশার। আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হারের পর পুঁচকে কুরাসাওয়ের সাথে গোলশূন্য ড্র—সব মিলিয়ে খাদের কিনারায় চলে গিয়েছিল লাতিন আমেরিকার দেশটি। ক্ষুব্ধ সমর্থকেরা বেকাসেসের পদত্যাগ দাবি করছিলেন। খোদ বেকাসেসেও ঘোষণা দিয়ে বসেছিলেন, ইকুয়েডর যদি নকআউটে যেতে না পারে, তবে তিনি কোচের পদ থেকে ইস্তফা দেবেন।

আরও পড়ুন

কারা উঠল নকআউটে, কাদের বাজল বিদায়ঘণ্টা

২৬ জুন ২০২৬

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের প্রতিপক্ষ ছিল পরাশক্তি জার্মানি। কিন্তু সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে ২-১ ব্যবধানের নাটকীয় এক জয় ছিনিয়ে নেয় ইকুয়েডর, যা তাদের শেষ বত্রিশের টিকিট এনে দিয়েছে। ম্যাচের ৭৭ মিনিটে গনজালো প্লাতা যখন জয়সূচক গোলটি করলেন, তখন আবেগ ধরে রাখতে পারেননি বেকাসেসে। ডাগআউট থেকে স্টেডিয়ামের ব্যারিকেড টপকে তিনি সরাসরি গ্যালারির প্রথম সারিতে চলে যান এবং সেখানে থাকা নিজের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে উদযাপনে মাতেন।২০২৪ সালের আগস্টে ইকুয়েডরের দায়িত্ব নেওয়ার পর পুরো দলটিকে এক লড়াকু ও আগ্রাসী ইউনিটে রূপান্তর করেছেন বেকাসেসে। তার অধীনে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় স্থানে থেকে মূল পর্বে উঠেছিল ইকুয়েডর। বেকাসেসের অধীনে প্রথম ১২ ম্যাচে তারা গোল হজম করেছিল মাত্র ২টি। মাঝমাঠের চালিকাশক্তি মইসেস কাইসেদোকে একজন বিশ্বমানের নাম্বার ফাইভ হিসেবে গড়ে তোলার পুরো কৃতিত্ব এই কোচের। কাইসেদোকে মাঠে এভাবে মুক্ত করার মাধ্যমেই দলের আসল ইঞ্জিনটি তিনি সচল করে দেন।

আরও পড়ুন

বিশ্বকাপের সবচেয়ে বেশি গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

২৬ জুন ২০২৬

আশ্চর্যের বিষয় হলো, বেকাসেসের কোনো পেশাদার ফুটবল খেলার ব্যাকগ্রাউন্ড নেই। মার্সেলো বিয়েলসার হাই-প্রেসিং ফুটবল দর্শনে অনুপ্রাণিত হয়ে পুরোপুরি তাত্ত্বিক ও কৌশলগত পড়াশোনা করেই ফুটবলের জগতে পা রাখেন তিনি। হোর্হে সাম্পাওলির প্রধান সহকারী কোচ হিসেবেই প্রথম লাইমলাইটে আসেন বেকাসেসে। এই জুটির হাত ধরেই ২০১৫ সালে নিজেদের ইতিহাসে প্রথম কোপা আমেরিকা জিতেছিল চিলি। এছাড়া ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ডাগআউটেও সাম্পাওলির সাথে ছিলেন তিনি।

ক্লাব ফুটবলে ডিফেন্সা ই হুস্তিসিয়া, রেসিং ক্লাব, ইন্দিপেন্দিয়েন্তে কিংবা স্পেনের এলচের মতো ক্লাব সামলানোর অভিজ্ঞতা থাকলেও প্রধান কোচ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ইকুয়েডরই তার প্রথম অ্যাসাইনমেন্ট। আর প্রথম সুযোগেই খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে বেকাসেসে প্রমাণ করলেন, ফুটবল মাঠে রূপকথা লিখতে ডাগআউটে একটা ক্ষুরধার মগজ থাকলেই চলে!

ইকুয়েডরআর্জেন্টিনাসেবাস্তিয়ান বেকাসেসে২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ