মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
বিশ্বকাপের গ্রুপ ‘ই’তে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আইভরি কোস্ট।
কোনো গোল বা অ্যাসিস্ট না করেও ম্যাচসেরা নির্বাচিত হন ইয়ান দিওমান্দে।
আইভরি কোস্টের বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচেই আলোর কেন্দ্রে এই ১৯ বছর বয়সী।
ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচে তিনি একাই প্রতিপক্ষের বক্সে ১২টি টাচ নেন এবং পাঁচটি চান্স তৈরি করেন।
ডান উইং থেকে তার গতি ও ড্রিবলিং ইকুয়েডরের রক্ষণকে বারবার বিপদে ফেলেছে।
৯০ মিনিটে আমাদ ডিয়ালোর গোলে জয় নিশ্চিত করে আইভরি কোস্ট। এক যুগ পর বিশ্বকাপে ফেরত এসেই জয় পেয়েছে আফ্রিকার দেশটি।




