Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

যে কারণে বাতিল হলো মেসির ৬১তম হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৩:৪০
শেয়ার করুন:
যে কারণে বাতিল হলো মেসির ৬১তম হ্যাটট্রিক

এমএলএসে হ্যাটট্রিক হয়েও হলো না লিওনেল মেসির।

এফসি সিনসিনাটির বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইন্টার মায়ামিকে জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। তবে মায়ামির ৫-৩ ব্যবধানের এই জয়ে হ্যাটট্রিক করেও সেটা হাতছাড়া হয়েছে আর্জেন্টাইন মহাতারকার। মাঠের খেলায় তিনবার বল জালে পাঠালেও মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে তার ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিকটি পূর্ণ হতে পারেনি।

বুধবার রাতের এই গোল উৎসবের ম্যাচে শুরু থেকেই মায়ামির ত্রাতা ছিলেন মেসি। প্রথমে দলকে লিড এনে দেওয়া এবং পরে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়া অবস্থা থেকে দলকে সমতায় ফেরানো- সবই হয়েছে তার পায়ের জাদুতে। ম্যাচের ৮৯ মিনিটে সিনসিনাটির রক্ষণের ভুলে মেসি যখন তার তৃতীয় গোলটি করেন, তখন স্বাভাবিকভাবেই সবাই হ্যাটট্রিক হিসেবেই ধরে নিয়েছিল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর এমএলএস তাদের অফিসিয়াল রেকর্ডে পরিবর্তন আনে।

আরও পড়ুন

মেসির হ্যাটট্রিকে রুদ্ধশ্বাস জয় মায়ামির

১৪ মে ২০২৬

লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মেসির ওই গোলটিকে ‘আত্মঘাতী’ গোল হিসেবে গণ্য করা হয়েছে। এমএলএস জানায়, মেসির নেওয়া শটটি প্রথমে পোস্টে লেগে ফিরে এসেছিল এবং সেটি গোললাইন অতিক্রম করেনি। কিন্তু গোলরক্ষক রোমান সেলেন্টানো যখন বলটি প্রতিহত করার চেষ্টা করেন, তখন তার গায়ে লেগে বলটি জালে জড়ায়। ফুটবলীয় নিয়ম অনুযায়ী, শটটি যদি গোলমুখী না থাকে এবং গোলরক্ষকের ছোঁয়ায় দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে, তবে সেটি আত্মঘাতী গোল হিসেবেই ধরা হয়।

এই সিদ্ধান্তের ফলে মেসির ক্যারিয়ার হ্যাটট্রিকের সংখ্যা বর্তমানে ৬০-এ থমকে রইল। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ৬৬টি হ্যাটট্রিক নিয়ে এখনো সবার ওপরে রয়েছেন। তবে হ্যাটট্রিক না পেলেও চলতি মৌসুমে মেসির পরিসংখ্যান রীতিমতো অবিশ্বাস্য। মাত্র ১২ ম্যাচে তিনি ১১টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে ১,১৫৩ ম্যাচে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯০৯টিতে। ৯৭১ গোল নিয়ে শীর্ষে রোনালদো।

লিওনেল মেসিইন্টার মায়ামিহ্যাটট্রিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক