Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মুখোমুখি আর্তেতা-এনরিকে

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে স্প্যানিশ ইতিহাস

স্পোর্টস ডেস্কপ্রকাশ: ০৭ মে ২০২৬, ১৪:৫৭
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে স্প্যানিশ ইতিহাস

সংগৃহীত ছবি

বুদাপেস্টের ফাইনালে থাকবে না কোন স্প্যানিশ ক্লাব। তবে পিএসজি-আর্সেনাল দুই দলের ডাগআউটেই থাকবেন স্প্যানিশ কোচ। আর এতেই চ্যাম্পিয়নস লিগের এবারের ফাইনালে হতে যাচ্ছে নতুন রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি দুই স্প্যানিশ কোচ মিকেল আর্তেতা ও লুইস এনরিকে।

এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। স্পেনের সান সেবাস্তিয়ানে জন্ম নেওয়া আর্তেতার দল দাপটের সঙ্গে খেলেই দ্বিতীয়বারের মতো ফাইনালে মাঠে নামবে।

আর্তেতার সামনে এখন সবাইকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। আর্সেনাল এখন পর্যন্ত ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতায় শিরোপা জিততে পারেনি।

থিয়েরি অঁরির মতো কিংবদন্তি তারকা ও আর্সেন ওয়েঙ্গারের মতো সফল কোচের নেতৃত্বে থাকা দুর্দান্ত দলও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুঁতে পারেনি। ২০ বছর আগে ফাইনালে গিয়ে আর্সেনাল  হেরেছিল বার্সেলোনার কাছে।

সেই হারের পর এবারই প্রথম ফাইনালে উঠল গানার্সরা। আর্তেতার অধীনেই বহু প্রজন্মের অধরা স্বপ্ন পূরণ করতে ফাইনালে নামবে আর্সেনাল।

অন্যদিকে আগেও দুবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা উঁচিয়ে ধরেছেন এনরিকে। এবার তার লক্ষ্য তৃতীয় শিরোপা জেতা। পিএসজিকে টানা দুইবার চ্যাম্পিয়নস লিগ জেতানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই কাতালান কোচ।

চ্যাম্পিয়নস লিগ যুগে একমাত্র জিনেদিন জিদান ছাড়া কোনো কোচই শিরোপা ধরে রাখতে পারেননি। এবার জিতলে জিদানের পাশে বসবেন এনরিকে।

শেষ পর্যন্ত ৩০ মের ফাইনালে আর্তেতা-এনরিকে লড়াইয়ে শেষ হাসি হাসবে কে?

চ্যাম্পিয়নস লিগমিকেল আর্তেতালুইস এনরিকেপিএসজিআর্সেনালফাইনাল
শেয়ার করুন:
Advertisement
advertiseadvertise