Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চাকরি বাঁচলেও স্বস্তিতে নেই ক্যারিক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৮:৩২
শেয়ার করুন:
চাকরি বাঁচলেও স্বস্তিতে নেই ক্যারিক

সংগৃহীত ছবি

হারলেই বরখাস্ত। রোমার বিপক্ষে এই শঙ্কা মাথায় নিয়েই ডাগআউটে দাঁড়িয়েছিলেন তিনি। দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাথিউস কুনিয়ার জোড়া গোলে ওল্ড ট্রাফোর্ডে ৩-২ ব্যবধানের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক জানালেন, এমন জয়েও খুব একটা স্বস্তিতে নেই তিনি।

ওল্ড ট্রাফোর্ডে ১৭ মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সবাই মোটামুটি ধরেই নিয়েছিলেন, এবারও জয় পাওয়া হবে না ইউনাইটেডের।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ব্রুনো ফের্নান্দেসের গোল ব্যবধান কমায় স্বাগতিকরা। এরপর ম্যাচের শেষ প্রান্তে দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে ৯ ম্যাচ পর জয় এনে দেন ব্রাজিলিয়ান তারকা কুনিয়া।

রোমাকে হারিয়ে আপাতত চাকরি বেঁচে গেল ক্যারিকের। তবে খুব একটা স্বস্তিতে নেই, জানিয়ে দিলেই নিজেই, ‘খুব একটা স্বস্তিতে আছি, এমনটা বলব না। দলের ফুটবলারদের পারফরম্যান্সে খুবই আনন্দিত। তারা সবাই নিজেদের সেরাটা দিয়ে ভালো ফল আনতে চেয়েছিল। সেটায় তারা সফল।‘

ওল্ড ট্রাফোর্ডের প্রত্যাশার ভার বইতে পারবে কিনা দল, সে নিয়েই ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত সেই পরীক্ষায় পাস ইউনাইটেড। ক্যারিক জয়ের কৃতিত্ব দিলেন সবাইকে, ‘আমরা যেটা চেয়েছি, সেটা এই ম্যাচে পেলাম। সবাই নিজের কাজটা ঠিকঠাক করেছে। ওল্ড ট্রাফোর্ড দারুণ এক জায়গা। এই মাঠে এরকম বিশেষ ঘটনা আগেও ঘটেছে। প্রত্যাশার চাপ ছিল, সেটায় আমরা উতরে গেছি।‘

প্রিমিয়ার লিগে এই মুহূর্তে ১৭তম অবস্থানে আছে ইউনাইটেড। সামনের ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে, ৮ নভেম্বর। ক্যারিকের লক্ষ্য এখন লিগের পয়েন্ট তালিকায় উপরে ওঠা, ‘এই জয়ে খুব বেশি উচ্ছ্বসিত হচ্ছি না। এখন আমাদের সব লক্ষ্য ভিলা ম্যাচের দিকে। বড় এই ম্যাচকে সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে।‘

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ