Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ঋতুদের কোচ নিয়ে বাফুফের অন্দরেই মতভেদ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২১:৪১
শেয়ার করুন:
ঋতুদের কোচ নিয়ে বাফুফের অন্দরেই মতভেদ

সংগৃহীত ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমন এক কোচ নিয়োগ দিয়েছে নারী জাতীয় দলের জন্য, যার ওপর একদমই আস্থা নেই নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের। সে কথা আগেও বলেছেন, গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এরিক মারের উপস্থিতিতে আবারও বললেন। সেই মারের অধীনে প্রস্তুত হয়ে মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমারা ২৯ নভেম্বর ঢাকা ছেড়ে যাবেন সিঙ্গাপুরে। উদ্দেশ্য, ১ ও ৫ ডিসেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলা।

ক্যানসারের চিকিৎসা নিতে ইংল্যান্ড ফিরে গেছেন মেয়েদের কোচ পিটার বাটলার। অনেকেই ধরে নিয়েছেন, দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলে আর বাংলাদেশমুখী হবেন না বাটলার। এমনিতে তার সঙ্গে বাফুফের চুক্তিও প্রায় শেষের দিকে। ক্যাম্প চলা অবস্থায় অসুস্থ হয়ে নিজ দেশে ফিরে যাওয়ায় নারী দলের কোচের পদ হঠাৎ শূন্য হয়েছিল। সিঙ্গাপুর সফর এগিয়ে আসায় কিরণ চেয়েছিলেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে দিয়ে কাজ চালিয়ে নিতে। পরে দেখেশুনে বাটলারের বিকল্প খুঁজে নিতে চেয়েছিলেন। তবে কিরণের চাওয়া গুরুত্ব পায়নি। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের উদ্যোগে এরিক মারেকে শুধু এ সফরের জন্য দায়িত্বে নিয়ে আসা হয়। ৯ নভেম্বর ঢাকা এসে অন্তর্বর্তী দায়িত্ব নেন এর আগে কোনো জাতীয় দলে কাজ না করা ফরাসি কোচ।

সিঙ্গাপুর সফরের আগে গতকাল বাফুফে ভবনে হয়েছে সংবাদ সম্মেলন। যেখানে সশরীরে উপস্থিত ছিলেন কোচ মারে ও অধিনায়ক মারিয়া। কিরণ যুক্ত হন ভার্চুয়ালি। শেষ তিন সাফের ফাইনাল খেলে দুবার শিরোপা জয়, এশিয়ান কাপের মূল পর্বে খেলা বাংলাদেশের জন্য মারের মতো অনভিজ্ঞ কোচ কেন নিয়োগ দেওয়া হলো— এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে কিরণ শুরুতেই বললেন, ‘এ প্রশ্নটার উত্তর আমি আগেও দিয়েছি। আপনি প্রেসিডেন্টের (তাবিথ আউয়াল) সঙ্গে কথা বলেন।’

নারী উইংয়ের প্রধান হিসেবে জবাব দেওয়াটা দায়িত্ব এটা জানানোর পর কিরণ আরেকবার টেনে আনলেন বাফুফের অন্দরের বিভক্তি— ‘যখন আমার কাছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে তিনটা সিভি এসেছিল, আমি পর্যালোচনা করে বলেছিলাম এরা জাতীয় দলের জন্য চলে না। কারণ এদের জাতীয় দলের কোনো অভিজ্ঞতা নেই, কোনো প্রো-লাইসেন্স নেই। বড়জোর বয়সভিত্তিক পর্যায়ের কোনোভাবে চলতে পারে। এখন বাফুফে থেকে যখন একে (মারে) নিয়োগ দেওয়া হয়েছে, সেজন্য প্রেসিডেন্টের সঙ্গেই দয়া করে কথা বলতে বলছি। আমি তো হায়ার অথরিটি না।’

কিরণ আরেকবার মতভেদটা প্রকাশ করে বুঝিয়েছেন, মারেতে একদমই আস্থা নেই তার। অথচ এই কোচের অধীনে গত দুই সপ্তাহ নিবিড় প্রস্তুতি নিয়েছে জাতীয় দল। গতকাল কোচ ২৩ সদস্যের দলও চূড়ান্ত করেছেন। যে দলে সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ— গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র।

নতুন কোচ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল অধিনায়ক মারিয়ার কাছেও। এ অভিজ্ঞ মিডফিল্ডার কোচ নিয়ে দিয়েছেন পেশাদারি উত্তর— ‘খেলোয়াড় হিসেবে আমাদের সবকিছু মানিয়ে নিতে হয়। আগে পিটার স্যারের কাছে প্র্যাকটিস করেছি, এখন নতুন কোচের কাছে প্র্যাকটিস করছি। সবার প্র্যাকটিসের ধরন তো একরকম হবে না। আমাদের খেলোয়াড় হিসেবে উচিত যে টেকনিকই আমাদের দেখাক কোচ, সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।’

মাহফুজা আক্তার কিরণবাংলাদেশ নারী ফুটবল দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য