Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

হামজাদের নিয়েও ৩ গোলে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২০:০১
হামজাদের নিয়েও ৩ গোলে হারল বাংলাদেশ

ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

আক্রমণের ঢেউ তুলেছিল ভিয়েতনাম। সেই ঢেউয়ে বিরতির আগেই বাংলাদেশের জালে ৩ বার বল পাঠায় তারা। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮১) চেয়ে ভিয়েতনাম (১০৩) কেন ৭৮ ধাপ এগিয়ে, প্রথম ৪৫ মিনিটেই বুঝিয়ে দেয় তারা।

তবে হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুলরা যোগ দেওয়ার পর শক্তি বেড়েছে বাংলাদেশের। একাদশে পাঁচ প্রবাসীও রেখেছিলেন হাভিয়ের কাবরেরা। তাদের নিয়েও ৩ গোলের বড় ব্যবধানেই হারল বাংলাদেশ।

ফল
ভিয়েতনাম ৩ : ০ বাংলাদেশ

ছন্নছাড়া বাংলাদেশ বিরতির পর অবশ্য রক্ষণে দৃঢ়তা দেখায়। আক্রমণও শাণায় কয়েকটা। তাতে বিরতির পর ভিয়েতনাম আর গোল দিতে পারেনি। বিরতির আগে ৩ গোল দেওয়ায় তারাও খেলেছিল ধীরলয়ে। শেষ পর্যন্ত ৩-০ গোলে বাংলাদেশকে হারাল ভিয়েতনাম। একটি করে গোল করেছেন ফাম জুয়ান মান, গুয়েন হাই লং। অপর গোলটি জায়ান আহমেদের আত্মঘাতি।

বাংলাদেশ সাধারণত র‍্যাঙ্কিংয়ে এত বেশি এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে না। গত দুই বছরে ঘুরে ফিরে ৭টি প্রীতি ম্যাচ খেলেছে উপমহাদেশের দল নেপাল, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে। আর ভিয়েতনামের সঙ্গে সবশেষ খেলেছিল ২০০১ সালে।

সেবার বিশ্বকাপ বাছাইপর্বে একটি ম্যাচ গোলশূন্য ড্র করলেও অপর ম্যাচে হেরেছিল ৪-০ ব্যবধানে। ২৫ বছর পর আজ আবারও দেখা দুই দলের। দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম ভালোভাবেই বোঝাল ব্যবধানটা।

হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম গোল হজম করে অষ্টম মিনিটে। জায়ান আহমেদের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়েন হামজারা। কর্নার থেকে ট্রুং তিয়েন আনের শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন জায়ান আহমেদ।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাম জুয়ান মান। গুয়েন কুয়াংয়ের ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার।

৩৮ মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। ফাহমিদুল ইসলাম ও তারিক কাজিকে দর্শক বানিয়ে কোনাকুনি শটেগুয়েন হাই লং বল জড়ান জালে। ৩-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর রক্ষণের দৃঢ়তায় আর গোল হজম করেনি বাংলাদেশ।

একাদশে হামজাসহ ছিলেন পাঁচ প্রবাসী ফুটবলার-হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম। নিয়মিত অধিনায়ক হলেও জামাল ভূঁইয়া ছিলেন বেঞ্চে।

৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হামজারা। সেই ম্যাচের প্রস্তুতিতে ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলল হাভিয়ের কাবরেরার দল। প্রস্তুতিটা যে ভালো হয়নি, ম্যাচের ফলই বলছে সেটা।

হামজা চৌধুরীবাংলাদেশ ফুটবলহাভিয়ের কাবরেরাভিয়েতনাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise