Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন সালাহ?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৩:৩২
লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন সালাহ?

মাঠ ছাড়ার সময় গ্যালারির দর্শকদের উদ্দেশে সালাহর ভালোবাসা প্রদর্শন

মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন মোহামেদ সালাহ। কিন্তু ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শনিবারের জয়ের রাতে তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার পর শঙ্কা জেগেছে, মৌসুমের বাকি সময় হয়তো আর দেখা যাবে না এই মিশরীয় ফরোয়ার্ডকে!

ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে ৫৯ মিনিটের মাথায় চোট পান সালাহ। মাঠ ছাড়ার সময় গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে তালি বাজিয়ে বিদায় নিতে দেখা যায় এই ক্লাব আইকনকে। সেটি কি শুধু সেই ম্যাচের জন্য বিদায় ছিল, নাকি অ্যানফিল্ডকে আজীবনের জন্য বিদায়, তা নিয়ে চলছে জল্পনা।

আরও পড়ুন

লিভারপুল অধ্যায়ের ইতি টানছেন সালাহ

২৫ মার্চ ২০২৬

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ আর্নে স্লট সালাহর চোটের গুরুত্ব নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। আগামী ২৪ মে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড। সালাহ তার আগে সুস্থ হতে পারবেন কি না— এমন প্রশ্নে স্লট বলেন, ‘আমরা এখনই নিশ্চিত করে জানি না। তবে আমাদের হাতে মাত্র চার সপ্তাহ সময় আছে। সামনে খুব বেশি ম্যাচ বাকি নেই। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে চোট কতটা গুরুতর।’

সালাহর শারীরিক ফিটনেসের ওপর অবশ্য ভরসা রাখছেন কোচ। তিনি আরও যোগ করেন, ‘সালাহ সম্পর্কে আমি একটা বিষয় জানি, দীর্ঘ বছর ধরে ও নিজের শরীরের দারুণ যত্ন নিয়েছে। তাই সুস্থ হতে ন্যূনতম যেটুকু সময় লাগে, ও সেটুকুই নেবে।’

লিভারপুলে সালাহর শেষ মৌসুম অবশ্য খুব একটা সুখকর যাচ্ছে না। কোচ আর্নে স্লটের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। মাঠের পারফরম্যান্সও আগের মতো উজ্জ্বল নয়। ২০১৭ সালে ক্লাবে যোগ দেওয়ার পর এবারই লিগে সবচেয়ে কম ৭টি গোল করেছেন তিনি। সালাহ যদি মাঠে ফিরতে না পারেন, তবে প্যালেসের বিপক্ষে ওই ৫৯ মিনিটের লড়াই হয়ে থাকবে লিভারপুল ‘কিং’ হিসেবে তার শেষ স্মৃতি।

মোহাম্মদ সালাহলিভারপুল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise