Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লিভারপুল অধ্যায়ের ইতি টানছেন সালাহ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:৩৪
লিভারপুল অধ্যায়ের ইতি টানছেন সালাহ

লিভারপুলকে বিদায় বলে দিলেন সালাহ। ছবি: সংগৃহীত

তিনি লিভারপুলের ‘মিসরীয় রাজা’। ক্লাব কিংবদন্তি ও দলটির ইতিহাসের সর্বকালের সেই সেরাদের একজন, মোহাম্মদ সালাহ ছাড়তে যাচ্ছেন প্রিয় ক্লাবের আঙিনা। ২ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে জানালেন এই মৌসুমই হতে যাচ্ছে তার লিভারপুলে শেষ।

আবেগি কণ্ঠে সালাহ বলেছেন,‘ দুর্ভাগ্যবশত, দিনটি চলেই এলো। এটা আমার বিদায়ের প্রথম ধাপ। মৌসুম শেষেই আমি লিভারপুল ছেড়ে যাব। কখনো কল্পনাও করতে পারিনি যে, এই ক্লাব, এই শহর, এখানকার মানুষ আমার জীবনের এতটা গভীরে মিশে যাবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়, একটি আবেগ, একটি ইতিহাস, একটি চেতনা।’

সালাহর বিদায় নিয়ে তার ক্লাব সতীর্থ অ্যান্ডি রবার্টসন ইনস্টাগ্রামে লেখেন, ‘অ্যানফিল্ডে সালাহর অবিশ্বাস্য ক্যারিয়ারের সাক্ষী হতে পারা ও তার সতীর্থ হতে পারাটা ছিল ভীষণ আনন্দের।’

গত ডিসেম্বরে লিডসের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর লিভারপুল তাকে ‘বলির পাঁঠা’ বানাচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সালাহ। তাতে লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের অবনতি হয় আরও। তখনই সালাহর ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছিল।

সেবার না হলেও মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েই ফেললেন নিজের ছায়া হয়ে যাওয়া সালাহ। এই মৌসুমে ৩৪ ম্যাচে করেছেন কেবল ১০ গোল। অথচ ২০১৭ সালে রোমা থেকে রেকর্ড দামে আসার পর লিভারপুলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। গত ৯ বছরে ৪৩৫ ম্যাচে করেছেন ২৫৫ গোল।

জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি লিগ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা। চারবার জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। এছাড়া ২০১৮, ২০২২ এবং সর্বশেষ ২০২৫ সালে পিএফএর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন সালাহ।

বিদায়বেলায় তাই আবেগি সালাহ,‘আমরা একসঙ্গে জয়ের উৎসব করেছি, পরম আরাধ্য সব ট্রফি জিতেছি। আবার জীবনের কঠিনতম সময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। এখানে থাকার সময় যারা এই ক্লাবের অংশ ছিলেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই।’



ফুটবলমিসরমোহাম্মদ সালাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে