রেকর্ডের পাতায় রোনালদো যেন অনন্য

সংগৃহীত ছবি
২০ আগস্ট, ২০০৩। কাজাখস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের হাফ টাইমে রুই কস্তার বদলি হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে নামলেন ১৮ বছর বয়সী এক তরুণ। এরপর পেরিয়ে গেল ২৩ বছর। প্রায় দুই যুগের বর্ণাঢ্য এক ক্যারিয়ার শেষে পর্তুগালকে বিদায় জানালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দীর্ঘ এই ক্যারিয়ারে আন্তর্জাতিক ফুটবলে রোনালদো গড়েছেন অসংখ্য কীর্তি।
পর্তুগালের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন নেশনস লিগের ম্যাচে। ওয়েলসের বিপক্ষে ২৪ সেপ্টেম্বরের ওই ম্যাচটাই যে রোনালদোর শেষ ম্যাচ হবে, সেটা হয়তো ভাবেননি তার ভক্তরা। কোচের সঙ্গে টানাপোড়নে ক্যাম্প ছাড়ার পর হন নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে আর ফেরা হলো না তার। এর আগেই এক ভিডিও বার্তায় দিলেন বিদায়ের ঘোষণা।
২৩৪
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রোনালদোর (২৩৪)। ২০৮ ম্যাচ খেলে দুইয়ে কিছুদিন আগে জাতীয় দলকে বিদায় বলা আর্জেন্টিনার লিওনেল মেসি। ২০২৩ সালের ২৩ মার্চ লিখটেনস্টেইনের বিপক্ষে মাঠে নেমে কুয়েতের বাদের আল–মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ড পেছনে ফেলেন রোনালদো।
১৪৬
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো (১৪৬)। এই রেকর্ডেও তার পরেই আছেন মেসি (১২৬)। ২০২১ সালের ১ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ইরানের আলী দাইয়ির ১০৮ গোলের রেকর্ড ভাঙেন রোনালদো।
২৩
২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে তৃতীয় ম্যাচে প্রথম গোল পেয়েছিলেন রোনালদো। এরপর টানা ২৩ বছর কখনোই গোলহীন থাকতে হয়নি তাকে। রোনালদো ছাড়িয়ে গেছেন আয়ারল্যান্ডের রবি কিনের (১৯৯৮–২০১৬) টানা ১৯ বছর গোল করার রেকর্ড।
৬
এবারের বিশ্বকাপেও গোল পেয়েছেন রোনালদো। পেয়েছিলেন আগের ৫ বারও। একমাত্র ফুটবলার হিসেবে টানা ছয় বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড আছে শুধু তারই।
মেসির সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি (৬ বার) বিশ্বকাপ খেলার রেকর্ডও রোনালদোর।
১৪
ইউরোতে রোনালদোর গোল ১৪টি, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
পর্তুগালের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ১৪ গোল করেছেন ২০১৯ সালে।
৩
জাতীয় দলের হয়ে তিনটি বড় শিরোপা জিতেছেন রোনালদো। ২০১৬ সালের ইউরো ও ২০১৮-১৯, ২০২৪ -২৫ মৌসুমের উয়েফা নেশনস লিগ জিতেছেন তিনি।
১৮৬০৪
পর্তুগালের হয়ে রোনালদো খেলেছেন রেকর্ড ১৮৬০৪ মিনিট।
১১
রোনালদো সবচেয়ে বেশি ১১টি ম্যাচ খেলেছেন স্পেন ও লুক্সেমবার্গের বিপক্ষে। সবচেয়ে বেশি গোল লুক্সেমবার্গের বিপক্ষে, ১১টি। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি হাঙ্গেরির বিপক্ষে।
৪
পর্তুগালের জার্সিতে এক ম্যাচে রোনালদোর সর্বোচ্চ গোল। ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরার ও ২০১৯ সালে ইউরো বাছাইপর্বে লিথুয়ানিয়ার বিপক্ষে।
৪৯
পর্তুগালের হয়ে রোনালদো গোল করেছেন ৪৯টি দেশের বিপক্ষে।



