Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ঋতুর বামপন্থায় গোলের সুরভি

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:০৯
ঋতুর বামপন্থায় গোলের সুরভি

একঝাঁক নারী দেশের ফুটবলকে অভাবিত সুদিন উপহার দিয়ে চলছে। ২০২২ ও ২০২৪ নারী সাফ জয়ের ধারাবাহিকতায় এখন তারা হ্যাটট্রিক শিরোপার মঞ্চে। আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা একদল ফুটবলারের উপাখ্যান লিখতে গেলে প্রথমেই আসবে এক জাদুকরের কথা। ঋতুপর্ণা চাকমা; যার বাঁ পা বারবার দেশকে নিয়েছে নতুন উচ্চতায়। যে পায়ে জন্ম হয়েছে দুর্দান্ত এক অলিম্পিক গোলের।

বাংলার ফুটবলের পোস্টার গার্ল ঋতু। ছিলেন ২০২২-এ সাফ জয়ী দলের সদস্য। পরের সাফেই বাজিমাত। ২০২৪-এর ফাইনালে নেপালের বিপক্ষে অভাবনীয় এক গোলে শিরোপা নিশ্চিত করেন। কাঠমান্ডুতে যে স্বপ্নযাত্রার শুরু, তা এগিয়ে নিচ্ছেন রাঙামাটির দুর্গম পাহাড় থেকে উঠে আসা ঋতু। পরের বছর মিয়ানমারে তার ঝলকে বাংলাদেশের নাম ওঠে ইতিহাসের পাতায়, এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচে করেন ৫ গোল। শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল দেশকে দেয় অবিস্মরণীয় অর্জনের আনন্দ।

ঋতুর বাঁ পা কথা বলেছে এশিয়ান কাপের মূল মঞ্চেও। গ্রুপের প্রথম ম্যাচের ১৪ মিনিটে চীনের প্রাচীর প্রায় ভেদ করে ফেলেছিলেন এই ফরোয়ার্ড। ৩০ গজ দূর থেকে হাওয়ায় ভাসানো শট কোনোমতে ঠেকান চীনের গোলকিপার।

এবারের সাফে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে তার অলিম্পিক গোলের চেষ্টা রুখে দিয়েছিল পোস্ট। ভারতের ম্যাচেও ছিলেন নিজের ছায়া হয়ে। বুধবার সেমিফাইনালের শুরুতে ছিলেন বোতলবন্দি। খোলস ছেড়ে বের হন প্রথমার্ধের যোগ করা সময়ে। ডান দিক থেকে তার কর্নার বাঁক খেয়ে ঢুকে যায় গোলে, অনেকটা লাফিয়েও আটকাতে পারেননি নেপালি গোলকিপার। এটিই দলের ম্যাচে ফেরার জ্বালানি। পরে সাগরিকার গোল বাংলাদেশকে নিয়ে যায় ফাইনালে।

বামপন্থায় অপূর্ব সৃষ্টি

প্রিয় শিষ্য ঋতুর অলিম্পিক গোলে অবাক হননি নারী ফুটবল জাগরণের নেপথ্য নায়ক গোলাম রব্বানী ছোটন, ‘ওকে এমন গোল করতে দেখে অবাক হইনি। নেপালে ফাইনালে জয়সূচক গোল করেছে। এ ম্যাচেও একই গোলকিপারকে একইভাবে বিভ্রান্ত করেছে। তার বাঁ পা কখন যে কী করে ফেলে, আল্লাহই জানেন। একেবারে গড গিফটেড (ঈশ্বর প্রদত্ত)।’ এই তারকার সাবেক সতীর্থ সানজিদা আক্তারও করেছেন ঋতুর বামপন্থার গল্প, ‘তার দূর থেকে হুটহাট গোল করাটা অবিশ্বাস্য মনে হয়। সে ছোটবেলা থেকে বাঁহাতি। বাঁ হাতে লেখে, চুল বাঁধে, বাঁ পায়ে খেলে। লেফট ফুটাররা বল হাওয়ায় বাঁক খাওয়াতে ভালো জানে। এর সঙ্গে ঋতুর সেটপিসও অনেক নিঁখুত।’ সানজিদার চাওয়াতেই ২০২২ সাফ জেতার পর ছাদখোলা বাসে অভ্যর্থনা জানানো হয়েছিল। এর পর থেকে চলটা রয়ে গেছে। এবার দর্শক হয়েও ছাদখোলা বাসে ঋতুদের হাতে শিরোপা দেখতে চান সানজিদা।

অলিম্পিক গোল করা মামুনুল কী বলছেন

অলিম্পিক গোলের দেখা নিয়মিত মেলে না। এ দেশে তো আরও না। তারপরও ছেলেদের ফুটবলে এমন কীর্তি আছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল হকের। ২০০৮ কলম্বো সাফে আফগানিস্তানের বিপক্ষে ৭৫ মিনিটে অলিম্পিক গোলে বাংলাদেশকে ১ পয়েন্ট এনে দেন বাঁ পায়ের মামুনুল। লিগে আরও তিনটি অলিম্পিক গোল করা মামুনুল ঋতুর প্রশংসা করে বলেন, ‘অলিম্পিক গোল সবাই পায় না। সেই সৌভাগ্য আমার হয়েছে। ঋতু অলিম্পিক গোল করে নিজের প্রতিভার জানান দিয়েছে। এমন গোল নিজের ও দলের আত্মবিশ্বাস বাড়ায়।’

ঋতুর কাছেও অলিম্পিক গোল সেরা

ক্যারিয়ারে বাংলাদেশের জার্সি গায়ে করেছেন ১৪ গোল। তবে ঋতু অলিম্পিক গোলকে রাখছেন সবার ওপরে। এরপর ২০২৪ সাফের ফাইনালের সেই অভাবনীয় গোল, ‘আমার কাছে অলিম্পিক গোলটা ছাপিয়ে গেছে ২০২৪ ফাইনালের গোলটিকে। এরপর মিয়ানমারের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে করা জোড়া গোল আর ২০২৪ সাফের সেমিতে ভুটানের বিপক্ষে করা দ্বিতীয় গোলটি সেরা।’
ঋতুর বাঁ পা দ্যুতি ছড়ালে শনিবার গোয়ায় আরেকবার রচিত হবে ভারতবধ কাব্য। উদযাপন হবে হ্যাটট্রিক শিরোপা জয়ের।

ফুটবলমালদ্বীপঋতু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর