Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নেইমারের পর ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪
শেয়ার করুন:
নেইমারের পর ভিনিসিয়ুস

ব্রাজিল এখন বিবর্ণ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চিনতে হয় জার্সি দেখে। গত সপ্তাহে জাপানের কাছেও হেরেছে কার্লো আনচেলত্তির দল। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়ে অবশ্য বছরটা শেষ করল ব্রাজিল। এর নায়ক ভিনিসিয়ুস। ব্রাজিলের জার্সিতে প্রথমবার হ্যাটট্রিক করেছেন তিনি। সেটাও ২১ মিনিটের ব্যবধানে। একবার করে বল জালে জড়ান এনদ্রিক, এস্তেভাও আর রায়ান। অন্য গোলটি আত্মঘাতী। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের জালে সাতবার বল পাঠানোর পর যেমন আর গোলের চেষ্টা করেনি জার্মানি, তেমনি ‘সেভেন আপ’-এর পর ব্রাজিলও তেড়েফুঁড়ে আক্রমণ করেনি আর।

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে খরাও কেটেছে একটা। ২০২০ সালের অক্টোবরের পর থেকে হ্যাটট্রিক পাননি আর কোনো ব্রাজিলিয়ান। সেবার বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে ৪-২ গোলের জয়ে শেষবার হ্যাটট্রিক করেছিলেন নেইমার। খরাটা কাটালেন ভিনিসিয়ুস।

ব্রাজিলের দুটি হ্যাটট্রিকের মাঝের এই বিরতি দলটির ইতিহাসে তৃতীয় দীর্ঘতম। সবচেয়ে দীর্ঘ বিরতি ছিল ১৯৬৯ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত। ১৯৬৯ সালে ভেনেজুয়েলার বিপক্ষে তোস্তাও তিন গোল করার পর ১৯৭৭ সালে বলিভিয়ার বিপক্ষে চার গোল করে সেই খরা কাটিয়েছিলেন জিকো। আর দ্বিতীয় দীর্ঘতম অপেক্ষা ছিল ১৯৫০ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত।

সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিকে জাতীয় দলের হয়ে ২০২৬ সালে ভিনির গোল ১১টি। ২০১৪ সালে নেইমারের পর এক পঞ্জিকাবর্ষে ব্রাজিলের হয়ে কোনো খেলোয়াড়ের এটিই সর্বোচ্চ গোল। তাই ম্যাচ শেষে ভিনির সন্তুষ্টি, ‘এটি আমার প্রথম হ্যাটট্রিক, আশা করি এটি এমন আরও অনেক হ্যাটট্রিকের শুরু মাত্র। আমরা পুরো মনোযোগ নিয়ে মাঠে নেমেছিলাম। জানতাম প্রতিপক্ষ অনেক দুর্বল, তবুও আমাদের কাজটা ছিল ম্যাচটিকে সহজ করে তোলা। আমার মনে হয়, আমরা ভালো খেলেছি এবং দারুণ কিছু সুযোগ তৈরি করেছি। আমি আরও গোল করতে চেয়েছিলাম, তবে দলের পারফরম্যান্স ও জয়ে আমি খুশি।’

ব্রাজিলনেইমারভিনিসিয়ুস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক