Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

স্পেনের ট্রেন দুর্ঘটনা

মৃত্যুর মিছিলে থাকতে পারতেন কুকুরেয়ার স্ত্রী ক্লুদিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৫৭
শেয়ার করুন:
মৃত্যুর মিছিলে থাকতে পারতেন কুকুরেয়ার স্ত্রী ক্লুদিয়া

স্পেনের টলেডো প্রদেশের উরদার কাছে ঘটে যাওয়া এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। রিয়াল মাদ্রিদের বিশ্বকাপজয়ী স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার স্ত্রী ক্লুদিয়া রদ্রিগেজ দুর্ঘটনাকবলিত ট্রেনের পরের একটি ট্রেনের যাত্রী ছিলেন। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেও এই ঘটনায় মানসিকভাবে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রেনফে এভিই এর একটি উচ্চগতির ট্রেন লাইনে থেমে থাকা ইরিও ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন প্রায় ৮০ জন। বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে খাদের নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা দিনরাত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

ব্রাজিল দলে কী চমক দিতে যাচ্ছেন আনচেলত্তি?

২৯ অক্টোবর ২০২৬

মাদ্রিদ থেকে মাল্লাগা যাওয়ার পথে দুর্ঘটনার শিকার ট্রেনটির ঠিক পরের ট্রেনেই ছিলেন ক্লুদিয়া রদ্রিগেজ। ইনস্টাগ্রামে ক্লুদিয়া লেখেন, ‘আমি পেছনের ট্রেনেই মালাগার দিকে যাচ্ছিলাম; বিষয়টি এখনো আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। দুর্ঘটনাটি যদি আরেকটু পরে ঘটত, তাহলে আমিও এর শিকার হতাম। এটা ভাবতেই আমার ভেতরটা কেঁপে উঠছে! দুর্ঘটনায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা ও সমর্থন রইল।’

পরবর্তীতে ক্লুদিয়া আরেকটি আপডেট দিয়ে জানান যে, তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। তার ট্রেনটি দুর্ঘটনার স্থান থেকে বেশ দূরে থাকায় সরাসরি কোনো ক্ষতির মুখে পড়েনি। ক্লুদিয়ার ভাষায়, ‘আমি ভালো আছি। আমার ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়নি। কারণ, দুর্ঘটনাকবলিত ট্রেনটির সঙ্গে আমাদের ট্রেনের অনেক দূরত্ব ছিল। শুধু একই পথে চলার কারণে ট্রেনটিকে ঘুরিয়ে আবার মাদ্রিদে ফিরতে হয়েছে।’

আরও পড়ুন

‘স্যার হ্যারি কেইন’ শুনতে দারুণ লাগে

২৯ অক্টোবর ২০২৬

এই ট্র্যাজেডির প্রেক্ষাপটে স্পেনের সরকার দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া চলমান পরিস্থিতির কারণে বুধবার ও বৃহস্পতিবারের নির্ধারিত কোপা দেল রের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। ফুটবল তারকার পরিবার এই দুর্ঘটনায় অক্ষত ফিরলেও নিহত ও আহতদের পরিবারের শোক পুরো স্পেনকে স্তব্ধ করে দিয়েছে।

মার্ক কুকুরেয়াস্পেনের ট্রেন দুর্ঘটনাক্লুদিয়া রদ্রিগেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে