Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ দলে ডাক পেয়ে রাতারাতি বিখ্যাত নিউজিল্যান্ডের টিম পেইন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৩:১৭
বিশ্বকাপ দলে ডাক পেয়ে রাতারাতি বিখ্যাত নিউজিল্যান্ডের টিম পেইন

সংগৃহীত ছবি

আর মাত্র কয়েক দিন পরেই মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। বিশ্বমঞ্চে তারকা ফুটবলারদের নিয়ে যখন মাতামাতি তুঙ্গে, ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন এক কারণে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার টিম পেইন। এক আর্জেন্টাইন ইনফ্লুয়েন্সারের কল্যাণে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি মহাতারকা বনে গেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। কয়েক দিনের ব্যবধানে তার ইনস্টাগ্রাম অনুসারী ৫ হাজার থেকে লাফিয়ে ১.৪ মিলিয়নে গিয়ে ঠেকেছে।

পেইনের এই অবিশ্বাস্য জনপ্রিয়তার পেছনে রয়েছেন ভ্যালেন স্কারসিনি নামের এক আর্জেন্টাইন কনটেন্ট ক্রিয়েটর, যিনি অনলাইন দুনিয়ায় ‘এলস্কারসো’ নামে পরিচিত। তিনি এবার বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্য থেকে সবচেয়ে ‘কম পরিচিত’ বা ‘অখ্যাত’ খেলোয়াড়কে খুঁজে বের করার এক অভিনব মিশন শুরু করেছিলেন।

টিকটক ও ইনস্টাগ্রামে ভ্যালেন স্কারসিনির লাখ লাখ অনুসারী রয়েছে। গত বুধবার তিনি একটি ভিডিও পোস্ট করে বলেন, 'আমি এবারের বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের স্কোয়াড ঘেঁটে সবচেয়ে অপরিচিত খেলোয়াড়টিকে খুঁজছিলাম। একে একে সবাইকে বিশ্লেষণ করার পর অবশেষে তাঁকে পেয়েছি। গ্রুপ জি-তে থাকা নিউজিল্যান্ডের টিম পেইনই হলেন এবারের বিশ্বকাপের সবচেয়ে অপরিচিত ফুটবলার। তার অনুসারীর সংখ্যা ৫ হাজারও নয়।'

ভিডিওতে স্কারসিনি তার অনুসারীদের উদ্দেশ্যে আহ্বান জানান, জাতীয়তার ভেদাভেদ ভুলে সবাই যেন নিউজিল্যান্ডের এই ডিফেন্ডারকে সমর্থন করেন এবং তাকে বিশ্বকাপের ‘মূল নায়ক’ বানিয়ে দেন। তিনি বলেন, 'টিম পেইনের অ্যাকাউন্টে গিয়ে ফলো করুন এবং তাঁর পোস্টে লাইক-কমেন্টের বন্যা বইয়ে দিন। সব জায়গায় শুধু টিম পেইনের নাম ছড়িয়ে দিন। প্যানিনি বিশ্বকাপ স্টিকার অ্যালবামে যার কাছে তাঁ?র স্টিকার আছে, ছবি তুলে আপলোড করুন।'

স্কারসিনির এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৬০ লাখের বেশি মানুষ এটি দেখেন। ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রেমীরা তো টিম পেইনের নাম দিয়ে আর্জেন্টিনার বিখ্যাত ‘মুচাচোস’ গানের আদলে একটি নতুন গানও বানিয়ে ফেলেছেন!

হঠাৎ অনুসারীর সংখ্যা হু হু করে বাড়ায় টিম পেইন এখন নিউজিল্যান্ডের ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ফলোয়ার পাওয়া খেলোয়াড়। তিনি নিউজিল্যান্ড দলের অধিনায়ক ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্রিস উড (১ লাখ ৬২ হাজার) এবং দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সম্মিলিত ফলোয়ার সংখ্যাকেও অনায়াসে ছাড়িয়ে গেছেন। গত মার্চে নিউজিল্যান্ডের হয়ে নিজের ৫০তম ম্যাচ খেলার একটি পোস্টে হঠাৎ করেই ৫০ হাজারেরও বেশি কমেন্ট জমা পড়ে।

ফ্লোরিডায় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প থেকে টিম পেইন নিজেই এক ভিডিও বার্তায় এই বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিওর শুরুতে ভাঙা ভাঙা স্প্যানিশ ভাষায় পেইন বলেন, 'আমার স্প্যানিশের জন্য ক্ষমা করবেন, আমি এখনো ডুওলিঙ্গো অ্যাপে এটি শিখছি।'

এরপর ইংরেজিতে তিনি যোগ করেন, 'আমি ভ্যালেনকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই। গত ৪৮ ঘণ্টা আমার জীবনে এক কথায় অবিশ্বাস্য ও পাগলামিতে ভরা কেটেছে। এই বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং বিশ্বজুড়ে মানুষ আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। মুচাস গ্রাসিয়াস (আপনাদের অনেক ধন্যবাদ)।'

ওয়েলিংটন ফিনিক্সের হয়ে ক্লাব ফুটবল খেলা অভিজ্ঞ ডিফেন্ডার টিম পেইন নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। ২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের এই দেশটি। এবারের বিশ্বকাপের সর্বনিম্ন র‍্যাংকিংয়ের দল হিসেবে ‘গ্রুপ জি’-তে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইরান, মিশর ও বেলজিয়াম। বিশ্বকাপে নিউজিল্যান্ড এর আগে কখনো কোনো ম্যাচ জিততে পারেনি। এবার মাঠের লড়াইয়ের আগেই ইন্টারনেটের দুনিয়ায় ইতিহাস গড়ে ফেলা টিম পেইন কি পারবেন নিউজিল্যান্ডকে বিশ্বকাপে তাদের প্রথম জয় এনে দিয়ে সত্যি সত্যিই বিশ্বমঞ্চের ‘আসল হিরো’ হতে? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল।

টিম পেইননিউজিল্যান্ড ফুটবল২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    advertiseadvertise