Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কুরাসাওয়ে ফিরে ইতিহাসের অপেক্ষায় অ্যাডভোকাট

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৯:৫৮
শেয়ার করুন:
কুরাসাওয়ে ফিরে ইতিহাসের অপেক্ষায় অ্যাডভোকাট

সংগৃহীত ছবি

তার হাত ধরেই প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কেটে ইতিহাস গড়েছিল কুরাসাও। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়া কুসারাওয়ের কোচের দায়িত্ব নাটকীয়ভাবে ফিরে পেলেন ডিক অ্যাডভোকাট। ঐতিহাসিক এক বিশ্বকাপে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিজ্ঞ কোচ।

গত নভেম্বরে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পায় মাত্র দেড় লাখ জনসংখ্যার ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। বিশ্বকাপে অ্যাডভোকাট থাকবেন দলের ডাগআউটে— কথা ছিল এমনটাই। তবে মেয়ের অসুস্থতার কারণে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়েন এই ডাচ কোচ।

অ্যাডভোকাটের জায়গায় আসেন আরেক ডাচ কোচ ফ্রেড রাটান। কিন্তু গত মার্চে দুটি ম্যাচে চীনের বিপক্ষে ২-০ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-১ গোলে হারের পর রাটানের বিরুদ্ধে খেলোয়াড়দের অসন্তোষের গুঞ্জন ওঠে।

দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক ও খেলোয়াড়দের পক্ষ থেকে অ্যাডভোকাটকে ফিরে আনার দাবিটা ক্রমেই জোড়ালো হচ্ছিল। শেষ পর্যন্ত চাপের মুখে গত সোমবার পদত্যাগ করেন রাটান।

এর পরের দিনই আটফোকাটকে ফোন করেন ফেডারেশন প্রধান মার্টিনা। ফিরে আসা নিয়ে একটি সমঝোতা হয় দুপক্ষের।

নেদারল‍্যান্ডস, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, পিএসভি আইন্দহোভেন, রেঞ্জার্স, সান্ডারল‍্যান্ডসহ অসংখ্য দলকে কোচিং করানো অ্যাডভোকাটের এটি তৃতীয় বিশ্বকাপ। 

এর আগে অ্যাডভোকাটের অধীনে ১৯৯৪ সালে বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। ২০০৬ সালের দক্ষিণ কোরিয়াকে নিয়ে বিশ্বকাপে যান তিনি।

কুরসাওয়ের হয়ে ডাগআউটে দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়বেন অ্যাডভোকাট। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী কোচ হবেন তিনি। ভেঙে দেবেন জার্মান কোচ অটো রিহাগেলের রেকর্ড।  ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে গ্রিসের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দায়িত্ব পালনের সময় তার বয়স ছিল ৭১ বছর ৩১৭ দিন।

বিশ্বকাপে আগামী ১৪ জুন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কুরাসাও। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরি কোস্ট।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কুরাসাওফিফা বিশ্বকাপ ২০২৬ডিক অ্যাডভোকাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড