Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভারতের বিপক্ষে উরুগুয়ের শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৯
ভারতের বিপক্ষে উরুগুয়ের শক্তিশালী দল ঘোষণা

সংগৃহীত ছবি

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য ৪৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। নতুন কোচ দিয়েগো ফোরলানের ঘোষিত দলে আছেন বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন বড় তারকা। তাই উরুগুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বাসিত ভারতীয় সমর্থকরা। একটি তারকা সমৃদ্ধ ম্যাচ আশা করছেন তারা।

ফেদেরিকো ভালভার্দে, দারউইন নুনেজ, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেজ, রদ্রিগো বেনতানকুর ও জর্জিয়ান দে আরাসকায়েতার মতো তারকারা রয়েছেন ফোরলানের দলে।

আগামী ৬ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে উরুগুয়ে। ভারতের মাটিতে আয়োজিত অন্যতম বড় ফুটবল ম্যাচ হতে যাচ্ছে এটি। এর মাত্র তিন দিন আগে একই ভেন্যুতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।

ভারতের জন্য ঘরের মাঠে এটি হবে বিশেষ একটি আন্তর্জাতিক উইন্ডো। কারণ ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া তিন দল—পানামা, ব্রাজিল ও উরুগুয়ে এই সময়ে ভারতের বিপক্ষে খেলবে।

উরুগুয়ের কিংবদন্তি সাবেক স্ট্রাইকার ও ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী ফোরলান দলের অভিজ্ঞ খেলোয়াড়দের বড় একটি অংশ দলে রেখেছেন। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখও। ৪৬ সদস্যের এই তালিকা দিয়েই মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ে কোচ হিসেবে ফোরলানের অধ্যায় শুরু হলো। ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের হয়ে খেলা ২৬ ফুটবলারের মধ্যে ২০ জনই আছেন প্রাথমিক দলে। তবে অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেসের নাম নেই তালিকায়।

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ভালভার্দে তালিকার অন্যতম বড় নাম। তার সঙ্গে রয়েছেন টটেনহামের বেনতানকুর ও লুকাস তোরেইরা। ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ ও ফ্লামেঙ্গোর তারকা দে আরাসকায়েতাও দলে আছেন।

রক্ষণভাগে রয়েছেন লিভারপুলের রোনাল্ড আরাউহো, হিমেনেজ, নাহিতান নান্দেস, গিয়ের্মো ভারেলা, মাতিয়াস অলিভেরা ও সেবাস্তিয়ান কাসেরেস। আক্রমণভাগে নুনেজের সঙ্গে আছেন মিগেল মেরেনতিয়েল, রদ্রিগো আগিরে, ফেদেরিকো ভিনিয়াস, মার্তিন সাত্রিয়ানো ও আলভারো রদ্রিগেজ।

ফোরলানের অধীনে উরুগুয়ের নতুন প্রজন্মের সূচনাও হতে পারে এই দল দিয়ে। আলেক্সান্ডার বারবোশা, সান্তিয়াগো মোরিনিও, দিয়েগো রসি ও ফাকুন্দো বের্নাল তাদের মধ্যে উল্লেখযোগ্য।

অন্যদিকে ভারতের কোচ খালিদ জামিলও তিনটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। কলকাতায় প্রথমে পানামার মুখোমুখি হবে ভারত। এরপর ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্লু টাইগার্সরা।

ভারত-উরুগুয়ে ম্যাচভারত-ব্রাজিলদিয়েগো ফোরলান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise