ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ
বুরুন্ডির কাছে জোড়া গোলে হারল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক

ছবি: বাফুফে
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে বুরুন্ডির কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এটি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় হার।
ম্যাচের ১৬তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোলটি করে বুরুন্ডি।
গতকাল পর্তুগালের কাছে ৩-১ গোলে হারার পর ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এর আগে ওয়েলসের বিপক্ষেও ড্র করে তারা।
বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ফিজি।



