Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কন্যাদায়গ্রস্তদের পাশে সোহেল রানা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

প্যারিসজুড়ে দাঙ্গার মাঝেও হবে পিএসজি-বার্সা ম্যাচ

বদলে যাওয়া রাফিনিয়া-দেম্বেলে আরও ভয়ংকর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৯
বদলে যাওয়া রাফিনিয়া-দেম্বেলে আরও ভয়ংকর

উইঙ্গার থেকে পজিশন বদলে দুজনই এখন সেন্টার ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

বার্সেলোনায় রাফিনিয়ার শুরু উইঙ্গারই হিসেবে। পিএসজির উসমান দেম্বেলেও ছিলেন উইঙ্গার। পজিশন বদলে দুজনই এখন সেন্টার ফরোয়ার্ড। নতুন পজিশনে নতুন রূপেই হাজির দুজন। গোলের মালা গেঁথে হয়ে উঠেছেন দলের প্রাণভোমরা। আজ চ্যাম্পিয়নস লিগে পিএসজি-বার্সা ম্যাচের ভাগ্যও গড়ে দিতে পারেন সময়ের অন্যতম সেরা দুই তারকা।

উইং ধরে দৌড়ানো, ফুল-ব্যাককে ড্রিবল করে অতিক্রম করা এবং বক্সের বাইরে থেকে গোলের সুযোগ তৈরি করা-এভাবেই খেলতেন রাফিনিয়া ও দেম্বেলে। একটা সময় দেম্বেলে খেলেছেন বার্সায়। জাভি হার্নান্দেসের বার্সেলোনায় ডান দিকটা ছিল দেম্বেলের এলাকা। আর বাঁ দিকটা ছিল এমন এক জায়গা, যেখানে বার্সেলোনায় এসে রাফিনিয়া নিজের থিতু হওয়ার জায়গা খুঁজছিলেন।

লিডসে রাফিনিয়া খেলতেন ডান উইংয়ে। তিনি ওয়াইড পজিশনে বল রিসিভ করে ভেতরে ড্রিবল করতে পারতেন এবং নিজের বাঁ পা ব্যবহার করে শট নেওয়া বা চূড়ান্ত পাস বাড়াতেন। কিন্তু বার্সেলোনায় ডান উইংয়ে তখন খেলেন দেম্বেলে। তাই রাফিনিয়াকে খেলতে হয় বাম উইংয়ে।

২০২২ সালের নভেম্বরে রাফিনিয়া প্রকাশ্যে জানান , তিনি নিজের পজিশন নিয়ে জাভির সঙ্গে কথা বলেছেন। বাঁ প্রান্তে খেলতে অস্বস্তি করায় তিনি বাঁ উইংয়ে খেলার চেয়ে ডান উইংয়ে দেম্বেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই বেশি স্বচ্ছন্দ।

এরপর রাফিনিয়ার জন্য নিজের পছন্দের উইং কোনটি, সেই বিতর্ক অর্থহীন হয়ে পড়ে। দেম্বেলে ক্লাব ছেড়ে যান পিএসজিতে। আর হান্সি ফ্লিকের কোচিংয়ে রাফিনিয়া প্রথম মৌসুমে উইংয়ে আলো ছড়ানোর পর হয়ে যান সেন্টার ফরোয়ার্ড। নতুন পজিশন তাকে আরও বেশি আক্রমণাত্মক ও বিপজ্জনক করে তুলেছে। এই মৌসুমে ৯টি অফিসিয়াল ম্যাচে তার গোল ১৪টি। ব্রাজিলীয় এই ফরোয়ার্ড নিখুঁতভাবে নম্বর নাইন পজিশনে মানিয়ে নিয়েছেন।

বার্সেলোনায় দেম্বেলে ডান দিক থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেও পিএসজিতে আসার পর পুরো দৃশ্যপট বদলে যায়। এমবাপ্পের দল ছাড়ার পর লুইস এনরিকে তাকে খেলান সেন্টার ফরোয়ার্ড হিসেবে। এই পজিশন পরিবর্তন তার গোল করার ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলেছে।

সেন্টার ফরোয়ার্ড হিসেবে তিনি ৭৪টি ম্যাচ খেলে করেছেন ৪৭ গোল। ডান উইঙ্গার হিসেবে তার গোল এর চেয়ে মাত্র একটি বেশি, অর্থাৎ ৪৮টি। অথচ এই পজিশনে খেলেছেন ২১০ ম্যাচ। আর বাঁ উইংয়ে ৭৫ ম্যাচে তার গোল মাত্র ১৮টি।

প্যারিসজুড়ে দাঙ্গা ও লুটপাটের উত্তাপের মধ্যেই আজ মুখোমুখি রাফিনিয়ার বার্সা ও দেম্বেলের পিএসজি। বদলে যাওয়া দুজনের লড়াই উপভোগ করতে মুখিয়ে পুরো ফুটবল বিশ্ব।

ম্যাচটি হবে কি না এ নিয়ে অবশ্য সংশয় জেগেছিল একটা সময়। তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, আজকের ম্যাচটি বাতিল বা পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।


রাফিনিয়াবার্সেলোনাউসমান দেম্বেলে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

    নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

    জাপানে বৃত্তির অনেক সুযোগ

    জাপানে বৃত্তির অনেক সুযোগ