Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু আজ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:২৯
রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু আজ

সংগৃহীত ছবি

গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি তারা। ট্রফির আশায় রিয়াল মাদ্রিদ ডাগআউটে ফিরিয়েছে হোসে মরিনহোকে। তার হাত ধরে আজ রাতে লা লিগার মিশন শুরু করছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। এস্পানিওলের বিপক্ষে রাত ১টা ৩০ মিনিটে মাঠে নামার আগে মরিনহো বলছেন, শুধু শিরোপা জিতলেই মৌসুমটা সফল মনে করবেন তিনি।

দীর্ঘ এক যুগ পর রিয়ালে ফিরে শিরোপা জেতা ছাড়া আর কিছুই ভাবছেন না মরিনহো, ‘একটি সফল মৌসুমকে অনেকভাবে দেখা যেতে পারে। শেষ পর্যন্ত ফলের মাধ্যমেই বিচার করা হয় সেটি। ক্লাবের কাঠামো শক্তিশালী করা এবং আগামী ১০ বছরের জন্য ক্লাবকে প্রস্তুত করার মতো অনেক স্তরে প্রচুর কাজ করতে চাই। শেষ কথা হলো, ফলটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আমাদের সামনে চারটি প্রতিযোগিতা আছে। তিনটি বড় এবং একটি ছোট প্রতিযোগিতা। রিয়াল মাদ্রিদের একটি মৌসুম কোনো ট্রফি ছাড়া শেষ হওয়া মানে সেটি একটি সফল মৌসুম নয়। আমরা তাই সবকিছু জেতার জন্যই লড়ে যাব।’

লা লিগায় গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন বার্সেলোনা। এবারও রোদ্রিসহ বেশ কিছু নতুন ফুটবলার দলে ভিড়িয়ে স্কোয়াড শক্তিশালী করেছে হান্সি ফ্লিকের দল।

বার্সার এই দারুণ ফর্ম ও শক্তিশালী স্কোয়াড কি বাড়তি চাপে ফেলছে রিয়ালকে? মরিনহো অবশ্য চাপ অনুভব করছেন না, ‘আমরা বাড়তি কোনো চাপ অনুভব করছি না। খেলোয়াড়দের আকাঙ্ক্ষা এবং তাদের মানসিকতার ওপর আমার দারুণ বিশ্বাস রয়েছে। প্রথম ম্যাচটা কঠিন। কিন্তু যখন আমরা বিমানে উঠব, তখন আমরা এই দৃঢ় বিশ্বাস নিয়েই উঠব যে, তিন পয়েন্ট সঙ্গে নিয়েই ফিরে আসছি।’

২০১৩ সালে রিয়ালে থাকা আর বর্তমান সময়ের মরিনহোর তুলনা করে তিনি বললেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন। আজকের মরিনহো ২০১৩ সালের মরিনহোকে পরামর্শ দেওয়ার মতো অবস্থানে রয়েছেন। আমি শুধু একটি কথাই বলব, মানুষকে খুব শান্ত থাকতে হবে। ৫, ১০ বা ২০ বছর আগের তুলনায় এখন আমার জন্য শান্ত থাকা অনেক বেশি সহজ। আমি যখন এসেছিলাম এবং যখন চলে গিয়েছিলাম, তার চেয়ে আজকের দিনে আমি অনেক ভালো অবস্থায় আছি।’

রিয়াল মাদ্রিদহোসে মরিনহোলা লিগা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise