Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রি রুখে দেন যে দুই সাহসী নারী

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৭
ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রি রুখে দেন যে দুই সাহসী নারী

চাপের মুখে বিতর্কিত বিশ্বকাপ বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর এই উদ্যোগ রুখে দেওয়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করেছেন উয়েফার দুই নারী নির্বাহী কমিটির সদস্য—লিস ক্লাভেনেজ ও লরা ম্যাকঅ্যালিস্টার। পুরুষ প্রধান ফুটবল প্রশাসনের একচ্ছত্র আধিপত্যের মাঝে তাদের এই দৃঢ় অবস্থান বিশ্ব ফুটবলের নীতিনির্ধারণী মহলে নারীর ক্ষমতায়ন ও নৈতিক নেতৃত্বের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।

‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ফিফা যখন বড় টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার গোপন পরিকল্পনা করছিল, তখন তার প্রতিবাদে জরুরি বৈঠকে বসে উয়েফা। বৈঠকে পুরুষ নির্বাহীদের অনেকেই প্রাথমিক পরিস্থিতিতে কিছুটা রক্ষণাত্মক ছিলেন। ঠিক তখনই উয়েফার ২১ সদস্যের নির্বাহী কমিটির দুই নারী সদস্য লরা ম্যাকঅ্যালিস্টার ও লিস ক্লাভেনেজ কঠোর পদক্ষেপের দাবি তোলেন।

আরও পড়ুন

ডিসেম্বরেই চুড়ান্ত সিদ্ধান্ত

০৪ আগস্ট ২০২৬

ওয়েলসের সাবেক আন্তর্জাতিক ফুটবলার লরা ম্যাকঅ্যালিস্টার সরাসরি ফিফার সব প্রতিযোগিতা পূর্ণ বয়কটের জোরালো দাবি জানান। অন্যদিকে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিস ক্লাভেনেজ ফিফার শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এবং সুশাসনের রূপরেখা তুলে ধরেন। সূত্র জানিয়েছে, উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনের পরই এই সংকটে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর ছিলেন এই দুই নারী।

ফুটবল ঐতিহাসিকভাবে নারীদের মূল ধারা থেকে দূরে সরিয়ে রাখলেও এই দুই নারী নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে শীর্ষ পর্যায়ে পৌঁছান। লিস ক্লাভেনেজ নরওয়ের জার্সিতে ৭৩টি ম্যাচ খেলেছেন এবং ২০২২ সালে প্রথম নারী হিসেবে এনএফএফ-এর সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে, লরা ম্যাকঅ্যালিস্টার ২০২৩ সালে প্রথম ওয়েলস নাগরিক হিসেবে উয়েফার নির্বাহী কমিটিতে জায়গা পান এবং পরবর্তীতে সেখানে নারীদের জন্য নির্ধারিত আসন সংখ্যা বাড়িয়ে দুটি করতে সক্ষম হন।

আরও পড়ুন

আইনি নোটিসের পর একা হচ্ছেন ইনফান্তিনো

০৪ আগস্ট ২০২৬

কাতার বিশ্বকাপ থেকে শুরু করে সম্প্রতি ফিফা শান্তি পুরস্কার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা প্রধানের বিতর্কিত যোগসাজশ—প্রতিটি ক্ষেত্রেই সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন তারা। ফুটবল যখন নৈতিক সংকটে নিমজ্জিত, তখন এই দুই নারী নিজেদের আপসহীন অবস্থানের নিজেদের প্রমাণ করেছেন। উয়েফার কঠোর অবস্থানের পরই বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থাগুলো ইনফান্তিনোর বিরোধিতায় সরব হয়।

লরা ম্যাকঅ্যালিস্টারলিস ক্লাভেনেজজিয়ান্নি ইনফান্তিনোফিফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ