Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সিঙ্গাপুর সফরে বাংলাদেশ দলে দুই নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৭:২০
শেয়ার করুন:
সিঙ্গাপুর সফরে বাংলাদেশ দলে দুই নতুন মুখ

সংগৃহীত ছবি

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তবর্তী কোচ এরিক মারে। নিয়মিত কোচ পিটার বাটলারের অসুস্থতার কারণে এই ফরাসি কোচকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিন সপ্তাহ দল নিয়ে কাজ করার পর স্কোয়াড চূআড়্ন করেন মারে। যেখানে তিনি সুযোগ দিয়েছেন দুই নতুন মুখ— গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়রকে। ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

চিকিৎসা নিতে নিজ দেশে ইংল্যান্ডে ফিরে গেছেন পিটার বাটলার। সুস্থ হয়ে তার বাংলাদেশে ফেরা নিয়ে যথেষ্ট সংশয় আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য দেরি করেনি। সিঙ্গাপুর পরীক্ষার জন্য দলকে প্রস্তুত করতে তারা মারেকে উড়িয়ে আনে। ৯ নভেম্বর দায়িত্ব নেওয়া এই কোচ দল নিয়ে কাজ করেছেন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। শেষ কয়েকদিন অবশ্য ঋতুপর্ণা চাকমারা ঘাম ঝড়াচ্ছেন জাতীয় স্টেডিয়ামে।

এশিয়ান গেমসে অংশ নেওয়া নারী দলের ১৭ ফুটবলার এই দলেও আছেন। বাকি ছয়টি জায়গায় এসেছে পরিবর্তন। নতুন দুই মুখের পাশাপাশি জাতীয় দলে ফিরেছেন সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার। রুপনা চাকমা ও মিলি আক্তারের সঙ্গে গোলবার সামলানোর দায়িত্বে থাকবেন হুমায়রা আক্তার হিমি। সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। অন্যদিকে রক্ষণভাগে নতুন সংযোজন আইরিন খাতুন জুনিয়র।

চট্টগ্রামের ক্যাম্প শেষে শুক্রবার ঢাকায় ফিরেছে দল। রোববার থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে শেষ পর্যায়ের অনুশীলন। ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রস্তুতির জন্য হাতে সময় কম থাকলেও প্রতিপক্ষের মাঠে দুটি ম্যাচেই জয় পাওয়ার প্রত্যাশা জানিয়েছেন মারে। বাটলারের কৌশলকে মডেল হিসেবে রেখে স্বল্প সময়ে মারে চেয়েছেন দলকে সিঙ্গাপুর চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত করতে, ‘আমি এখানে দুই সপ্তাহ ধরে আছি, মেয়েদের সঙ্গে অনুশীলন করছি। আমি সবকিছু বদলে ফেলতে যাচ্ছি না। মেয়েদের সঙ্গে আমরা যেভাবে কাজ করছি তা প্রায় আগের মতোই আছে এবং আমরা সেটাই ধরে রেখেছি। আমরা কীভাবে খেলব সেভাবে দলকে গুছিয়েছি, আর এটি পিটার যা করছিলেন প্রায় সেরকমই। খেলোয়াড়দের চিনতে ও বুঝতে আমার এই দুই সপ্তাহ সময় লেগেছে, আর আমি সবকিছু বদলে দেওয়ার জন্য আসিনি। সেটা ন্যায্যও হতো না।’

অনুশীলনে ফুটবলারদের দেখে বেশ সন্তুষ্ট এরিক মারে, ‘মাঠের যেই পারফরম্যান্স দেখেছি, তাতে আমি খুবই সন্তুষ্ট। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের দুটি ম্যাচ আছে। আমরা ওদের দল সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করেছি। তাদের দলে বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড় রয়েছে—যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ড থেকে আসা খেলোয়াড় আছে। তাছাড়া তাদের নতুন কোচও এসেছেন। সুতরাং সিঙ্গাপুর বেশ শক্তিশালী একটি দল। এটা ভাবার সুযোগ নেই যে ম্যাচগুলো সহজ হবে। তবে আমাদেরও মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং আমরা তা নিয়ে কাজ করেছি। অবশ্যই ম্যাচ জেতার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো।’

বাংলাদেশের ২৩ সদস্যের দল:

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, হুমায়রা আক্তার হিমি।

ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, সুরভী আক্তার আফরিন।

মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা, স্বপ্না রানী।

ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, ঋতুপর্ণা চাকমা।

বাংলাদেশ নারী ফুটবল দলহুমায়রা আক্তার হিমিআইরিন খাতুন জুনিয়রপিটার বাটলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য