Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

পচেত্তিনোর অধীনেও বদলাচ্ছে না ইউনাইটেডের ভাগ্য

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২৩:৩১
শেয়ার করুন:
পচেত্তিনোর অধীনেও বদলাচ্ছে না ইউনাইটেডের ভাগ্য

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা যেন কাটছেই না। কোচ বদলেও মিলছে না স্বস্তি। নতুন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো রেড ডেভিলদের। এবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে ইউনাইটেড।

শনিবার নিজেদের মাঠে শুরুটা অবশ্য খারাপ করেনি স্বাগতিকরা। ম্যাচের প্রথম দিকে আক্রমণেও ছিল তাদের আধিপত্য। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি পচেত্তিনোর দল। উল্টো ১৯ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন কালাম উইলসন।

এরপর ৩২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। বিরতির আগেই দুই গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো ৮২ মিনিটে ক্রিস্টোফার আজেরের গোলে ব্যবধান ৩-০ করে ব্রেন্টফোর্ড। যোগ করা সময়ে কেভিন শেডের গোলে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় সফরকারীরা।

পচেত্তিনো দায়িত্ব নেওয়ার পরও বদলায়নি ইউনাইটেডের চিত্র। তার অধীনে তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি দলটি। এর মধ্যে লিভারপুলের কাছে ৪-০ গোলের হারের পর এবার ব্রেন্টফোর্ডের কাছেও একই ব্যবধানে হারল তারা।

১২ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ১৯তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার হাল সিটির বিপক্ষে ক্রিস্টাল প্যালেস জয় পেলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে নেমে যাবে রেড ডেভিলরা। অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে ঐতিহাসিক এই জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রেন্টফোর্ড।

ম্যানচেস্টার ইউনাইটেডমরিসিও পচেত্তিনোইংলিশ প্রিমিয়ার লিগব্রেন্টফোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা