Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘ইউরোপার রাজার’ জাদু ছোঁয়ায় ৩০ বছর পর ভিলার বাজিমাত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৩৬
‘ইউরোপার রাজার’ জাদু ছোঁয়ায় ৩০ বছর পর ভিলার বাজিমাত

১৯৯৫-৯৬ মৌসুমের পর প্রথম শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। ছবি সংগৃহীত

উনাই এমেরির আরেক নামই হয়ে গেছে ইউরোপার রাজা! আগে থেকেই রেকর্ড চারবার ইউরোপিয়ান ক্লাব ফু্টবলের দ্বিতীয় সেরা শিরোপাটা জিতেছিলেন তিনি। বুধবার রেকর্ডটা সমৃদ্ধ হল আরও। এবার তার জাদু ছোঁয়ায় ইউরোপা জিতল অ্যাস্টন ভিলা।

ইস্তাম্বুলের ফাইনালে ফ্রেইবুর্ককে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ভিলা। তাতে কোচ হিসেবে এমেরি জিতলেন পঞ্চম ইউরোপা। একটি করে গোল ইউরি টিয়েলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া আর মর্গ্যান রজার্সের।

ভিলা সবশেষ শিরোপা জিতেছিল ১৯৯৫-৯৬ মৌসুমে। সেবার ইংলিশ লিগ কাপ জয়ের ৩০ বছর পর কোনো শিরোপার স্বাদ পেল তারা। ইউরোপীয় প্রতিযোগিতায় ভিলা ১৯৮১-৮২ মৌসুমে জিতেছিল তখনকার ইউরোপিয়ান কাপ। ইউরোপের ট্রফি খরা তাদের কাটল ৪৪ বছর পর।

উনাই এমেরি পঞ্চমবার জিতলেন ইউরোপা লিগ। এর মধ্যে আছে সেভিয়ার হয়ে টানা তিনবার শিরোপা জয়ের কীর্তি। ২০২০-২১ মৌসুমে ট্রফিটা জিতেছিলেন ভিয়ারিয়ালের হয়ে। ২০১৮-১৯ মৌসুমে আর্সেনালকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। সেবারই শুধু জিততে পারেননি শিরোপাটা।

পাঁচবার শিরোপাটা জিতেও নিজেকে অবশ্য ইউরোপার রাজা মানছেন না এমেরি। ম্যাচ শেষে তিনি কৃতিত্বটা দিলেন খেলোয়াড়দের,‘ এই প্রতিযোগিতায় যতবারই আমি সফল হয়েছি, আমার ভালো খেলোয়াডড়ের প্রয়োজন হয়েছে। আমি খেলোয়াড়দের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, তারা আমাদের লক্ষ্যগুলো অনুসরণ করছে। মাঠে তারাই প্রধান চরিত্র। তাই আমি নিজেকে রাজা মনে করছি না,আমরা একসঙ্গেই রাজা।’

৪১তম মিনিটে মর্গ্যান রজার্সের ক্রসে, ভিলাকে এগিয়ে নেন টিয়েলেমান্স। বিরতির আগে আর্জেন্টাইন মিডফিল্ডার বুয়েন্দিয়া দ্বিগুণ করেন ব্যবধান। তার শট হাওয়ায় একটু বাঁক নিয়ে জড়ায় জালে। ৫৮তম মিনিটে বুয়েন্দিয়ার পাসে ভিলার জয় নিশ্চিত করে ফেলেন ইংলিশ মিডফিল্ডার রজার্স।

প্রিন্স উইলিয়াম বরাবরই ভিলার সমর্থক। গ্যালারিতে ফাইনাল উপভোগ করা উইলিয়াম ম্যাচ শেষে ভিলার খেলোয়াড়দের সঙ্গে ট্রফি নিয়ে মাতেন উল্লাসে।

অ্যাস্টন ভিলাউনাই এমেরিশিরোপা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা