Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এক মাসে তিন হ্যাটট্রিক, ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে ত্রেসোলদি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮
এক মাসে তিন হ্যাটট্রিক, ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে ত্রেসোলদি

সংগৃহীত ছবি

নিকোলো ত্রেসোলদির সময়টা দারুণ কাটছে। ক্লাব ব্রুগের এই তরুণ ফরোয়ার্ড গত ২৬ দিনে করেছেন তিনটি হ্যাটট্রিক। দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন ইউরোপের বড় ক্লাবগুলোরও। তাকে দলে ভেড়াতে বেশ আগ্রহী এসি মিলান।

রোববার বেলজিয়ান লিগে সিন্ট-ট্রুইডেনের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ব্রুগে। দলের তিনটি গোলই করেছেন ত্রেসোলদি। ম্যাচের ৪১ ও ৪৩ মিনিটে বাঁ পা ও ডান পায়ের শটে গোল করে বিরতির আগেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে সিন্ট-ট্রুইডেন। ৭৫ মিনিটে নিজের তৃতীয় গোল করে ব্যবধান আবার বাড়ান ত্রেসোলদি। যোগ করা সময়ে আরেকটি গোল করলেও হার এড়াতে পারেনি সফরকারীরা।

এর আগে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেপ্টেম্বরের শেষ দিকে মাল্টার বিপক্ষে জার্মানির অনূর্ধ্ব-২১ দলের ৪-১ গোলের জয়েও তিনটি গোল করেন তিনি। সব মিলিয়ে অক্টোবরেই ব্রুগের হয়ে চার ম্যাচে সাত গোল করেছেন ত্রেসোলদি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে তার গোল ১২টি।

সিন্ট-ট্রুইডেনের বিপক্ষে হ্যাটট্রিকের পর ত্রেসোলদি বলেন, ‘এটা একটু অন্য রকম অনুভূতি। তবে তিনটি গোল সব সময়ই বিশেষ কিছু। আরেকটি ম্যাচ বল বাড়িতে নিয়ে যেতে পারছি।’ ম্যাচের বল হাতে নিয়ে পরে বাবা-মায়ের গাড়িতে ওঠেন তিনি।

২০২৫ সালে জার্মান ক্লাব হ্যানোভার ৯৬ থেকে ৭৫ লাখ ইউরোতে ত্রেসোলদিকে দলে ভেড়ায় ব্রুগে। তার সঙ্গে ক্লাবটির চুক্তি ২০২৯ সাল পর্যন্ত। তবে মাঠের পারফরম্যান্সে নজর কাড়ায় তাকে নিয়ে আগ্রহ বাড়ছে বড় ক্লাবগুলোর।

বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, টটেনহাম ও আর্সেনালের সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্ত জানিয়েছে, ত্রেসোলদিকে দলে নিতে সবচেয়ে বেশি আগ্রহী এসি মিলানের মালিক গেরি কার্ডিনালে।

প্রতিবেদন অনুযায়ী, ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ত্রেসোলদির হ্যাটট্রিকের আগেই সম্ভাব্য চুক্তির বিষয়ে খোঁজখবর নিতে ক্লাবের ক্রীড়া বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন কার্ডিনালে। পরে তার প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করে মিলান। তবে আগামী জানুয়ারির দলবদলে তাকে নেওয়ার চেষ্টা করা হবে, নাকি আগামী গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করা হবে, তা এখনো নিশ্চিত নয়।

মিলানের পরিকল্পনার সঙ্গেও ত্রেসোলদির খেলার ধরন মানানসই বলে মনে করা হচ্ছে। দলটিকে নতুন করে শক্তিশালী করতে এমন খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছে ক্লাবটি যারা এরই মধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

ত্রেসোলদির জন্য মিলানের আগ্রহের পেছনে আরেকটি বিষয় কাজ করতে পারে—ছোটবেলা থেকেই তিনি ক্লাবটির সমর্থক। তার বাবা এমানুয়েলে ত্রেসোলদি জানিয়েছেন, কাকা, ফিলিপ্পো ইনজাগি ও আলেকজান্দ্রে পাতোর খেলা দেখে এসি মিলানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল ছেলের। তার স্বপ্ন একদিন মিলানের জার্সি গায়ে মাঠে নামা।

ব্রুগের হয়ে এখন পর্যন্ত বেলজিয়ান লিগ ও সুপার কাপ জিতেছেন ত্রেসোলদি। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও রয়েছে কৌতূহল।

জার্মানির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২৭ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি। তবে জার্মানির পাশাপাশি ইতালি ও আর্জেন্টিনার হয়েও খেলার যোগ্যতা রয়েছে তার। আর্জেন্টাইন মায়ের কারণে দেশটির জাতীয় দলকে বেছে নেওয়ার সুযোগ আছে এই ফরোয়ার্ডের। জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ সম্প্রতি ৪৪ সদস্যের দলে তাকে রাখেননি। তবে আগামী বছর অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার আগে জাতীয় দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না ত্রেসোলদি।

নিকোলো ত্রেসোলদিক্লাব ব্রুগেএসি মিলান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি