Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ঢাকা সাফ

ভারত-পাকিস্তান বৈরিতা নেই ফুটবলে

  • বৃহস্পতিবার ৩-৩০ মিনিটে মুখোমুখি দুই দল
ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৭:০০
শেয়ার করুন:
ভারত-পাকিস্তান বৈরিতা নেই ফুটবলে

আলমগীর ও নাথান

ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন না ক্রিকেটাররা, অপারেশন সিদুঁরের পর এ যেন এক নিয়মিত দৃশ্য পরিণত হয়েছে ক্রিকেট মাঠে। কোথাও তো পারতপক্ষে পাকিস্তানের নামই উচ্চারণ করছেন না অনেকে। তবে ফুটবলে উল্টোদৃশ্য!

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় ভারত  ও পাকিস্তানের ফুটবল দল। বৃহস্পতিবার টুর্নামেন্টের পর্দা উঠবে দুই চিরপ্রতিদ্বন্দীর ম্যাচ দিয়ে। মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক নাথান রোদ্রিগেস বলেছেন, ম্যাচের পর তারা পাকিস্তানের ফুটবলারদের জড়িয়ে ধরতেও রাজি! অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক আলমগীর আলি খান গাজী বলেছেন, ‘এটা ক্রিকেট নয়, ফুটবল। এজন্যেই তো সুন্দরতম খেলা, তাই না? ওরা যা করবে বলেছে, আমরাও তাই করব।‘  

সিনিয়র দল কিংবা জুনিয়র, নারী এবং পুরুষ; ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই যেন মাঠের বাইরের বিতর্ক। কেউ বিমান পতনের ভঙ্গী করে উদযাপন করছেন তো কেউ আবার মেশিনগান দাগার মত করে ব্যাট ধরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই পক্ষে চাপানউতোর। কদিন আগে, ২০২৭ বিশ্বকাপের ফিক্সচার ঘোষণার দিনেও সঞ্চালক ভারত-পাকিস্তান ম্যাচের বদলে ’১০ অক্টোবরের ম্যাচ’ বলেছেন। মেয়েদের এশিয়া কাপেও দুই দলের খেলোয়াড়রা হাত মেলাননি। এই প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিবিসি’র সঙ্গে আলাপে পাকিস্তানের নাম মুখে নেননি, বলেছিলেন, ‘ একটা শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে আমাদের পরিস্থিতির এখনো উন্নতি হয়নি।‘ তবে বিরোধের এই উত্তাপ ছুঁতে পারেনি দুই দেশের ফুটবলকে।

পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো কিংবা ম্যাচের পর জার্সি বদল করবেন কি না জানতে চাইলে ভারতের অধিনায়ক নাথান রদ্রিগেস বললেন, ‘অবশ্যই হ্যাঁ, এটা এমন কোনো বড় ব্যাপার না, তবে হ্যাঁ, আমরা সেটাই করব।‘ পাশ থেকে ভারতের কোচ নওশাদ মুসাও বললেন, ‘ঠিক তাই, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা তাদের জড়িয়েও ধরব।‘

পাকিস্তানের অধিনায়ক আলমগীর খেলে গেছেন ব্রাদার্স ইউনিয়নে। তার আশা গ্যালারির সমর্থন থাকবে পাকিস্তানের পক্ষে, ‘আমরা আশা করি বাংলাদেশের দর্শকরা আমাদের সমর্থন করবে, কারণ গত মৌসুমে আমি এখানে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছি। আমি আশা করি তারা আমাদের সমর্থন করবে, কারণ প্রতিটি সময় তারা পাকিস্তানকে সমর্থন করে এবং ভারতের বিপক্ষেও আমি চাই তারা আমাদের সমর্থন করুক।‘

শুক্রবার দুপুর ৩-৩০ মিনিটে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। খেলা দেখা যাবে বঙ্গো, টফি ও টি-স্পোর্টসে।

পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপভারত-পাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ