Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ঘানার বিশ্বকাপ দলে সাতটি ধর্ষণ মামলার আসামি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:১৬
ঘানার বিশ্বকাপ দলে সাতটি ধর্ষণ মামলার আসামি!

ঘানার তারকা মিডফিল্ডার টমাস পার্টে।

ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো গুরুতর ফৌজদারি অভিযোগ এবং যুক্তরাজ্যে আসন্ন আদালতের বিচার প্রক্রিয়া মাথায় নিয়েই ঘানার প্রাথমিক বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তারকা মিডফিল্ডার টমাস পার্টে। আগামী মাসে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের জন্য ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন যে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে, সেখানে ভিয়ারিয়ালের এই ৩২ বছর বয়সী ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলের হেড কোচ কার্লোস কুইরোজের অধীনে ঘানা দল বর্তমানে ওয়েলসের কার্ডিফে একটি অনুশীলন ক্যাম্প করছে, যেখানে আগামী মঙ্গলবার স্বাগতিক ওয়েলসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তবে এই মুহূর্তে পার্টেকে স্কোয়াডে রাখা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

আর্সেনালের সাবেক এই মিডফিল্ডার বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে খেলছেন। গত বছরের ৫ জুলাই তার বিরুদ্ধে যুক্তরাজ্যে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়। গত সেপ্টেম্বরে আদালতে তিনি নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের নতুন অভিযোগ আনা হয়। সব মিলিয়ে মোট সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে তার বিচার হওয়ার কথা রয়েছে।

২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন ভিন্ন নারীর করা অভিযোগের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশ এই তদন্ত চালাচ্ছে। প্রথমে বিচারকাজটি আগামী নভেম্বরে হওয়ার কথা থাকলেও, আইনি জটিলতায় তা পিছিয়ে ২০২৭ সালের শুরুতে চলে যেতে পারে। বর্তমানে জামিনে মুক্ত থাকা পার্টেকে দেশের বাইরে ভ্রমণের জন্য আদালতের বিশেষ অনুমতি নিতে হচ্ছে।

আরও পড়ুন

আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

২৭ মে ২০২৬

গুরুতর এসব আইনি জটিলতার মধ্যেও পার্টে ক্লাব ফুটবলে নিয়মিত খেলে যাচ্ছেন। ভিয়ারিয়ালের হয়ে চলতি মৌসুমে ৩১টি ম্যাচ খেলেছেন তিনি। তবে গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে যখন তিনি লন্ডনে ফিরেছিলেন, তখন গ্যালারি থেকে প্রতিপক্ষ সমর্থকরা তাকে লক্ষ্য করে তীব্র দুয়োধ্বনি দেয়। সাইডলাইনে ওয়ার্ম-আপ করার সময় এবং মাঠে বল স্পর্শ করার প্রতিটি মুহূর্তে তাকে দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয়।


অবশ্য পার্টের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে বলেছেন, 'টমাস পার্টে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং পুলিশের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। যেহেতু আইনি প্রক্রিয়া চলমান, তাই এর বেশি মন্তব্য করা সম্ভব নয়।'

আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ঘানা দল টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্সে অবস্থান করবে এবং গ্রুপ পর্বে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে টরন্টো, বোস্টন ও ফিলাডেলফিয়াতে।

যুক্তরাষ্ট্র সরকারের অভিবাসন নির্দেশিকা অনুযায়ী, বিশ্বের যেকোনো প্রান্তে কেউ যদি কখনো গ্রেপ্তার বা অভিযুক্ত হন, তবে ভিসার আবেদন করার সময় বাধ্যতামূলকভাবে তা ঘোষণা করতে হয়। ফলে পার্টে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি না, তা নিয়ে বড়সড় সংশয় রয়েছে।

১ জুনের মধ্যে ঘানাকে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে। মূল টুর্নামেন্টে গ্রুপ ‘এল’-এ ঘানার প্রতিপক্ষ পানামা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এখন দেখার বিষয়, সব আইনি ও ভিসা জটিলতা পেরিয়ে কোচ কুইরোজ তার এই অভিজ্ঞ মিডফিল্ডারকে শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল মঞ্চে খেলাতে পারেন কি না।

টমাস পার্টেধর্ষণঘানা২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!