Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

ডিপাইকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৮:১৪
ডিপাইকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে নেদারল্যান্ডস

সংগৃহীত ছবি

দলের তারকা ফুটবলারদের ইনজুরি নিয়ে বেশ চিন্তায় ছিলেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। চোট থেকে ফিরে কোচকে স্বস্তি দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা মেমফিস ডিপাই। তাকে রেখেই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ডাচরা।

দেশের হয়ে রেকর্ড ৫৫ গোল করা ৩২ বছর বয়সী ডিপাই ঊরুর চোট কাটিয়ে গত রোববারই ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের হয়ে মাঠে ফিরেছেন। বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা কাটিয়ে তাই ডিপাইকে পাচ্ছে ডাচরা।

ডিপাইকে দলে রেখে কোম্যান অবশ্য জানালেন, ‘ ইনজুরি শেষে তার পুনর্বাসনের প্রক্রিয়াটা আরও আগে শেষ হলে ভালো হতো। ও কতটা ফিট, তা দেখতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

ডিপাই পুরোপুরি ফিট না হতে পারলে বিকল্প হিসেবে আছেন রোমার ফরোয়ার্ড ডনিয়েল মালেন। হাঁটুর অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ডাচ কিংবদন্তি প্যাট্রিক ক্লাইভার্টের ছেলে জাস্টিন ক্লাইভার্ট। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জেতা ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার্সও চোট কাটিয়ে দলে ডাক পেয়েছেন। দলে ইউরিয়েন সঙ্গে আছেন তার ভাই কুইন্টেন টিম্বার্সও। স্কোয়াডে একমাত্র নতুন মুখ ওয়েস্ট হামের উইঙ্গার ক্রিসেনসিও সামারভিল।

দলের অভিজ্ঞ রক্ষণভাগকে নেতৃত্ব দেবেন লিভারপুলের তারকা ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। গত এপ্রিলে টটেনহামের হয়ে খেলার সময় এসিএল চোটে পড়ে মিডফিল্ডার জাভি সিমন্সের ছিটকে যাওয়া ডাচদের জন্য বড় ধাক্কা। চোটের কারণে স্কোয়াডে নেই দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার স্টিফান ডি ফ্রাই ও ম্যাথিস ডি লিট।

অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া নেদারল্যান্ডস রয়েছে গ্রুপ ‘এফ’ এ। সেখানে তাদের প্রতিপক্ষ সুইডেন, জাপান ও তিউনিসিয়া।

নেদারল্যান্ডসের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: বার্ট ভারব্রুগেন (ব্রাইটন), রবিন রুফস (সান্ডারল্যান্ড), মার্ক ফ্লেকেন (বায়ার লেভারকুসেন)।

ডিফেন্ডার: ইউরিয়েন টিম্বার্স (আর্সেনাল), মিকি ফন ডে ভেন (টটেনহাম), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), নাথান আকে (ম্যানচেস্টার সিটি), ইয়োরেল হাটো (চেলসি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), ইয়ান পল ফন হেকা (ব্রাইটন)।

মিডফিল্ডার: রায়ান,গ্রাভেনবার্চ (লিভারপুল), তিজানি রেইন্ডার্স (ম্যানচেস্টার সিটি), ফ্রেঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা), তেউন কুপমেইনার্স (জুভেন্টাস), মার্টেন ডি রুন (আতালান্তা), কুইন্টেন টিম্বার্স (মার্সেই), গুস তিল (পিএসভি আইন্দহোভেন), ম্যাটস ভাইফার (ব্রাইটন)।

ফরোয়ার্ড: ব্রায়ান ব্রোবি (সান্ডারল্যান্ড), মেমফিস ডিপাই (করিন্থিয়ানস), কোডি গাকপো (লিভারপুল), জাস্টিন ক্লাইভার্ট (বোর্নমাউথ), নোয়া ল্যাং (গালাতাসারাই), ডনিয়েল মালেন (রোমা), ক্রিসেনসিও সামারভিল (ওয়েস্ট হ্যাম), ভাউট ভেগহোর্স্ট (আয়াক্স)।

ফিফা বিশ্বকাপ ২০২৬নেদারল্যান্ডসমেমফিস ডিপাই
    শেয়ার করুন:
    আজ পবিত্র ঈদুল আজহা

    আজ পবিত্র ঈদুল আজহা

    ২৮ মে ২০২৬, ০০:১১

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ২৮ মে ২০২৬, ০১:০৮

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    ২৭ মে ২০২৬, ২৩:৫২

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    ২৮ মে ২০২৬, ০০:২৫

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    ২৭ মে ২০২৬, ২৩:৪২

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    ২৮ মে ২০২৬, ০০:১৭

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    ২৮ মে ২০২৬, ০০:১০

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ২৭ মে ২০২৬, ২৩:৪৮

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ২৭ মে ২০২৬, ২২:৫৬

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ২৭ মে ২০২৬, ২৩:৩১

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ২৮ মে ২০২৬, ০২:০০

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    ২৮ মে ২০২৬, ০০:০৬

    advertiseadvertise