Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

জাতীয় ফুটবল দল

কিউবা-জিকো বাদ, দেড় বছর পর ফিরেছেন বিশ্বনাথ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৫:৩৪
কিউবা-জিকো বাদ, দেড় বছর পর ফিরেছেন বিশ্বনাথ

কাবরেরার ক্যাম্পে নেই হামজা, তিনি সরাসরি যোগ দিবেন ভিয়েতনামে। ছবি: সংগৃহীত

জাতীয় দলের হয়ে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন কিউবা মিচেল। বাদ পড়েছেন ২০২৩ সাফে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোও।


ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য আজ ঘোষিত হাভিয়ের কাবরেরা ২৮ সদস্যের দলে নেই তারা। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেলের অভিষেক হয়েছিল গত নভেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচে। আর কিংসের হয়ে এই মৌসুমে ভালো খেললেও কাবরেরার নজর কাড়তে পারেননি জিকো।


২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিনই জামাল ভূইঁয়ারা যাবেন সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৩১ মার্চ। এই দুই ম্যাচের জন্য শুধু ঢাকায় ক্যাম্প করা ফুটবলারদের রাখা হয়েছে দলে।


হামজা চৌধুরীর সরাসরি ভিয়েতনামে যোগ দেবেন দলের সঙ্গে। হামজা না এলেও ঢাকায় অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন চার প্রবাসী ফুটবলার শমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী।


২৮ সদস্যের দলে নতুন মুখ ব্রাদার্সের গোলরক্ষক ইশাক আকন্দ। দেড় বছর পর দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। মঞ্জুরুর রহমান মানিক ৫ বছর পর ফিরেছেন।


বাংলাদেশ স্কোয়াড
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ।
ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল।
মিডফিল্ডার : কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শমিত সোম।
ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।

হামজা চৌধুরীফুটবলহাভিয়ের কাবরেরা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise