ভারতকে ৫ গোলে বিধ্বস্ত করল নিউজিল্যান্ড

সংগৃহীত ছবি
ফিফা উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলার কারণেই এবার সাফে মূল দল পাঠায়নি ভারত। অকল্যান্ডে কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে স্রেফ উড়ে গেল সফরকারীরা। প্রীতি ম্যাচে নিউজিল্যান্ড ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ভারতকে।
অকল্যান্ডের নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি খালিদের দল। ব্রাজিলের কাছে চার, উরুগুয়ের কাছে ছয় গোল হজমের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ গোল হজম করল তারা।
ম্যাচের ৫ মিনিটে বিজয় ভার্গিজের আত্মঘাতী গোলে ভারত পিছিয়ে পড়ে। ৩৪ মিনিটে ও ৪৩ মিনিটে নিউজিল্যান্ডের পক্ষে জোড়া গোল করেছেন জেসে র্যাণ্ডাল। প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ক্রিস উড ও ৭৪ মিনিটে লাচলান বেলিস গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-০।
আগামী ১৫ নভেম্বর, ক্রাইস্টচার্চে, সফরের দ্বিতীয় ফিফা-স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।



