মর্নিং স্টার

এসি মিলানের জার্সিতে ইউরোপা লিগে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন তরুণ ফুটবলার আলফাদজো সিসে। অস্ট্রিয়ার ক্লাব আরবি সালজবুর্গের বিপক্ষে ৪-০ গোলের জয়ে মিলানের বড় নায়ক ১৯ বছর বয়সী এই ইতালিয়ান। ম্যাচের প্রথম ৪৯ মিনিটের মধ্যেই তিনটি গোল করেন তিনি। বাঁ পা, ডান পা ও মাথা—তিনভাবেই গোল করে পূর্ণ করেন পারফেক্ট হ্যাটট্রিক। এই কীর্তিতে বড় ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ ইতালিয়ান খেলোয়াড় হয়েছেন সিসে। পাশাপাশি ২০০২ সালে ফিলিপ্পো ইনজাগির পর ইউরোপীয় প্রতিযোগিতায় মিলানের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন তিনি।



