Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসি-রোনালদো দ্বৈরথ

বিশ্বকাপে যেখানে এগিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৬:৩৪
বিশ্বকাপে যেখানে এগিয়ে মেসি

সংগৃহীত ছবি

প্রায় দুই দশক ধরে চলছে তাদের দ্বৈরথ। ক্লাব কিংবা জাতীয় দল, দুই কিংবদন্তির লড়াইটা ছিল সমানে সমান। তবে বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে লিওনেল মেসি নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। বিশ্বকাপের আগে ‘লো দেল পোশো শো’তে আর্জেন্টাইন ইউটিউবার পোশো আলভারেসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, মাঠের বাইরে তাদের কোনো দ্বৈরথ ছিল না।

বিশ্বকাপে মেসির অভিষেক ২০০৬ সালে। পাঁচ বিশ্বকাপে আর্জেন্টাইন কিংবদন্তি খেলেছেন ২৬ ম্যাচ। বিশ্বকাপ ক্যারিয়ারে তার গোল ১৩টি। এর মধ্যে ৫ গোল করেছেন ২০২২ কাতার বিশ্বকাপের নকআউট পর্বে। মেসি জাদুতেই সেবার ৩৬ বছর পর সোনালি ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা।

রোনালদোর বিশ্বকাপ যাত্রাও শুরু ২০০৬ সালে। পাঁচ বিশ্বকাপ খেলেছেন তিনিও। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে মাঠে নেমেছেন সিআর সেভেন। বিশ্বকাপে রোনালদো মোট ৮ বার বল জালে জড়িয়েছেন। তবে তার সব গোলই এসেছে গ্রুপ পর্বে। নকআউট পর্ব এলেই যেন গোল করতে ভুলে যান পর্তুগিজ অধিনায়ক!

ইউরোপিয়ান ফুটবলে অবশ্য মেসি-রোনালদোর টক্করটা ছিল সমানে সমান। ৪৭৪ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবেই বার্সা ছেড়েছেন মেসি। ব্যালন ডি অর জিতেছেন রেকর্ড ৮ বার।

চ্যাম্পিয়নস লিগে মেসির চেয়ে এগিয়ে রোনালদো। এখানে তার গোল ১৪০, যার ধারে কাছেও কেউ নেই। রোনালদো ব্যালন ডি অর জিতেছেন পাঁচবার। চ্যাম্পিয়নস লিগ শিরোপা রোনালদো ছুঁয়ে দেখেছেন পাঁচবার, মেসির চেয়ে একটি বেশি।

মেসি রোনালদো দুজনেই এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে। বিশ্বকাপে শেষবারের মতো মুখোমুখি হতে পারেন আধুনিক ফুটবলের দুই কিংবদন্তি।

মেসি জানালেন, রোনালদোর সঙ্গে তার সব দ্বৈরথ ফুটবল মাঠেই সীমাবদ্ধ, ‘ফুটবলে এরকম দ্বৈরথ খুবই স্বাভাবিক ব্যাপার। ক্লাবে, জাতীয় দলে এমনটা হতেই পারে। তবে এসব শুধু মাঠেই সীমাবদ্ধ। আমি বার্সায় ছিলাম, সে রিয়ালে। আমরা ক্লাসিকো খেলেছি, আমাদের লক্ষ্য একটাই ছিল। আমরা দুজনে যা অর্জন করেছি, সেটাই আসলে এই দ্বৈরথকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।‘

রোনালদোর সঙ্গে খুব বেশি দেখা হতো না মেসি, ‘ম্যাচ কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া আমাদের খুব বেশি দেখা হতো না। সবাই আমাদের সাফল্যের দিকে তাকিয়ে থাকত। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কই ছিল। আমরা এখন দ্বৈরথ থেকে অনেক দূরে। তবে আমাদের অতীত দ্বৈরথটা খুব সুন্দর ছিল।‘

আর্জেন্টিনা ও পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে মেসি-রোনালদোর। দুই কিংবদন্তির শেষ এই লড়াই দেখতে মুখিয়ে আছেন কোটি ফুটবল ভক্ত। 

লিওনেল মেসিক্রিশ্চিয়ানো রোনালদোদ্বৈরথআর্জেন্টিনাপর্তুগালফিফা বিশ্বকাপ ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ছায়ামূর্তি

    ছায়ামূর্তি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    advertiseadvertise