Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জিতেছে বায়ার্ন ও ইন্টার মিলান

বার্সেলোনা-পিএসজির গোল উৎসব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৩
শেয়ার করুন:
বার্সেলোনা-পিএসজির গোল উৎসব

সংগৃহীত ছবি


পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হারের ধাক্কা আগেই কাটিয়েছে বার্সেলোনা। এবার চ্যাম্পিয়নস লিগে তারা পেল স্বস্তির জয়। অ্যাস্টন ভিলাকে বার্সা হারাল ৩-০ গোলে। জোড়া গোল করেছেন রাফিনিয়া, অন্য গোলটি লামিন ইয়ামালের।

গোল উৎসব করেছে পিএসজিও। টানা দুবারের চ্যাম্পিয়নরা ভিয়ারিয়ালকে বিধ্বস্ত করেছে ৬-০ গোলে। ইন্টার মিলান ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফেইনুর্ডকে। আর আতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

বার্সেলোনা ৩ : ০ অ্যাস্টন ভিলা

লা লিগায় আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে ছন্দে ফিরেছিল বার্সেলোনা। এবার চ্যাম্পিয়নস লিগেও দাপট দেখাল তারা। অ্যাস্টন ভিলাকে হারিয়ে পয়েন্ট তালিকায় নবম থেকে দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট তাদের। অ্যাস্টন ভিলার পয়েন্টও ৯। টানা তিন জয়ের পর চ্যাম্পিয়নস লিগে প্রথমবার হারল উনাই এমেরির দল।

স্পেনে ট্রেন দুর্ঘটনা ও দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মারা যাওয়া ফুটবলার হেসুস দে মিয়েলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ম্যাচ শুরুর আগে।

সপ্তম মিনিটেই ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সা। ভিলার মিডফিল্ডার জুয়াও গোমেজ বক্সে ইয়ামালকে বল দিয়ে বসেন! প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি। তাতে কিলিয়ান এমবাপ্পেকে (১৩) ছাড়িয়ে ২০ বছর বয়সের আগে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন ইয়ামাল (১৪টি)।

৫২ মিনিটে লোপেসের পাস বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ৬৪তম মিনিটে কানসেলোর পাসে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে তার গোল এখন ১৯টি।

ভিয়ারিয়াল ০ : ৬ পিএসজি
ঘড়ির কাঁটায় ৯ থেকে ১৭- এই আট মিনিট ভিয়ারেয়ালের জালে ৪বার বল পাঠায় পিএসজি। এই ঝড়েই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেয় তারা, যা বজায় ছিল শেষ পর্যন্ত। পিএসজির জয় জয়ে জোড়া গোল ফাবিয়ান রুইসের। একটি করে গোল জোয়াও নেভেস, দেজিরে দুয়ে, সেনি মায়ুলু ও ডেভিড বুলির।
এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথম চার ম্যাচের প্রতিটিতে অন্তত চারটি করে গোল করল পিএসজি। স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলে হারানোর পর তারা ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার বিপক্ষে জেতে ৪-২ ব্যবধানে। চার ম্যাচেই তাদের গোল ২০টি। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেও আছে লুইস এনরিকের দল।

বার্সেলোনাপিএসজিবায়ার্ন মিউনিখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান