Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৫:৫৩
জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

লিভারপুলের রূপকথার রূপকার ইয়ুর্গেন ক্লপ এবার নিজ দেশের ফুটবলকে পুনরুজ্জীবিত করার গুরুদায়িত্ব নিলেন। প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে জার্মানির আকস্মিক বিদায়ের পর পদত্যাগ করেছিলেন কোচ ইউলিয়ান নাগেলসমান। সেই ধাক্কা সামলে জার্মানিকে ফের ট্র্যাকে ফেরাতে আগামী চার বছরের জন্য জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ৫৯ বছর বয়সী এই জার্মান কোচ।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, ২০২৮ সালের ইউরো এবং ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত ডাগআউটে থাকবেন ক্লপ। আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির কোচ হিসেবে তার অভিষেক হবে। ক্লপের সঙ্গে তার সাবেক লিভারপুল সহকারী পেপ লিন্ডার্স ও পেটার ক্রাভিয়েটজও কোচিং স্টাফে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন

ফুটবলারদের আচরণে হয়তো স্কালোনিও লজ্জা পেয়েছে

২৪ জুলাই ২০২৬

ডর্টমুন্ড ও লিভারপুলে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জয়ী ক্লপের এই নিয়োগকে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) বড় সাফল্য হিসেবে দেখছে। ডিএফবি সভাপতি বার্নড নিউয়েনডর্ফ জানান, ক্লপের মাঝে আবেগ ও বিশ্বাসের দারুণ মেলবন্ধন রয়েছে। এ কারণে নাগেলসমানের পর ফেডারেশনের প্রথম এবং একমাত্র পছন্দই ছিলেন ক্লপ। এছাড়া দেশটির প্রভাবশালী ফুটবল ম্যাগাজিন কিকার-এর এক জরিপে ৮০ শতাংশ পাঠক ক্লপের এই নিয়োগকে সঠিক বলে রায় দিয়েছেন।

ক্লপের এই আগমন নিয়ে জার্মান ফুটবল ভক্তদের মাঝে তীব্র বিতর্কও তৈরি হয়েছে। ২০২৪ সালে রেড বুলের গ্লোবাল সকারের প্রধান হিসেবে ক্লপের যোগ দেওয়াটা ভালোভাবেই নেননি জার্মান সমর্থকরা। বাণিজ্যিক স্বার্থের কারণে রেড বুলকে জার্মান ফুটবলে সবসময় সন্দেহের চোখে দেখা হয়। এমনকি জার্মানির কোচ হওয়ার পরও তিনি রেড বুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকতে পারেন- এমন গুঞ্জনে ভক্ত ও সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

ব্যাটিংয়ে গোল্ডেন ডাক, বোলিংয়ে সাফল্য সাকিবের

২৪ জুলাই ২০২৬

এদিকে বায়ার্ন মিউনিখের সাবেক তারকা বাস্তিয়ান শোয়াইনস্টেগার মনে করেন, ক্লপ হয়তো সাময়িকভাবে দলকে চাঙ্গা করতে পারবেন, তবে এটি জার্মান ফুটবলের গভীরে প্রোথিত সমস্যার আসল সমাধান নয়। তার মতে, এটি ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টামাত্র। ক্লপ নিজেও স্বীকার করেছেন যে, শুধু কোচ বদলালেই জার্মান ফুটবলের এই ভঙ্গুর দশা কাটবে না, এর জন্য প্রয়োজন সামগ্রিক সংস্কার।

সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এই যাত্রায় জার্মানিকে খাদের কিনারা থেকে ক্লপ কোথায় নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

ইয়ুর্গেন ক্লপলিভারপুলজার্মানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না