Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রিয়াল-ভিনি মতবিরোধ, সুযোগের অপেক্ষায় আর্সেনাল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৫৭
রিয়াল-ভিনি মতবিরোধ, সুযোগের অপেক্ষায় আর্সেনাল

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিউস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে জটিলতা কাটছে না। উভয় পক্ষই এখনো নিজেদের অবস্থানে অনড় রয়েছে। বিশেষ করে সাইনিং বোনাস নিয়ে তৈরি হওয়া মতবিরোধই এই বিলম্বের মূল কারণ। কোচ হোসে মরিনহো ব্যক্তিগতভাবে ভিনির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। অন্যদিকে পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে প্রিমিয়ার লিগ জায়ান্ট আর্সেনাল।

ভিনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের মাঝামাসিতে। কিন্তু প্রায় দুই বছর ধরে ঝুলে থাকা এই আলোচনা নতুন মোড় নেয় গত ২০২৪ কোপা আমেরিকার পর থেকে। বার্ষিক প্রায় ১৮.৫ মিলিয়ন ইউরো বেতন ও স্বতন্ত্র অর্জনের বোনাস মিলিয়ে ভিনির বর্তমান আয় ২০ মিলিয়ন ইউরোর সিলিংয়ের বেশ কাছাকাছি। ফলে বেতন সমন্বয় এখানে কোনো বড় সমস্যা নয় বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন

ইতিহাসের সর্বোচ্চ বেতনে ভিনিসিয়ুসকে চায় আর্সেনাল!

২৭ জুলাই ২০২৬

ক্লাবের সঙ্গে ভিনির মূল দ্বন্দ্ব দেখা দিয়েছে পাঁচ বছরের চুক্তির মোট আর্থিক মূল্যায়ন এবং সাইনিং বোনাস নিয়ে। রিয়াল মাদ্রিদের নীতি হলো—ফ্রি এজেন্টে আসা খেলোয়াড়দের তুলনায় স্কোয়াডে থাকা প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সাইনিং বোনাস কম হওয়া উচিত। কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রেও এই নিয়ম মানা হয়েছে। তবে ভিনি ও তার ম্যানেজমেন্টের দাবি, বাজারে একজন বিকল্প খেলোয়াড় খুঁজতে গেলে ক্লাবকে যে অর্থ ব্যয় করতে হতো, তার চেয়ে ভিনির দাবি অনেক কম।

দুই পক্ষ যখন অবস্থানে অনড়, তখন পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন হোসে মরিনহো। সাম্প্রতিক কিছু ভুল বোঝাবুঝি দূর করতে এবং রিয়ালের নতুন মৌসুমে ভিনির গুরুত্ব বোঝাতে তিনি ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে পর্দার আড়ালে কলকাঠি নেড়ে যাচ্ছে আর্সেনাল। আগামী ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে যদি রিয়ালের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, তবে সেই সুযোগে লুফে নিতে প্রস্তুত গানার্সরা। ক্লাবটি আশা করছে, ভিনির সঙ্গে রিয়ালের সম্পর্কের আরও অবনতি ঘটবে; যেমনটা হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদো বা সার্জিও রামোসের বিদায়ের মুহূর্তে।

আরও পড়ুন

অবসর ভেঙে বেন স্টোকসের ফেরার গুঞ্জন

০১ আগস্ট ২০২৬

ভিনিসিউস এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করতে নারাজ। জানুয়ারি থেকেই অন্য কোনো ক্লাবের সঙ্গে প্রি-কন্টাক্ট করার স্বাধীনতা তার হাতে রয়েছে। তাছাড়া তার পূর্ববর্তী ট্রান্সফারের একটি বড় অংকের সাইনিং বোনাসের কিস্তিও আগামী জানুয়ারিতে পরিশোধ করার কথা রয়েছে। আগামী সোমবার থেকে ভিনি রিয়ালের অনুশীলনে ফিরছেন। ২২ আগস্ট এসপানিোলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল। তার আগে ১ সেপ্টেম্বরের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়া পর্যন্ত এই নাটক যেকোনো দিকে টার্ন নিতে পারে।

ভিনিসিয়ুস জুনিয়ররিয়াল মাদ্রিদব্রাজিলআর্সেনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প