Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অবসর ভেঙে বেন স্টোকসের ফেরার গুঞ্জন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৩০
শেয়ার করুন:
অবসর ভেঙে বেন স্টোকসের ফেরার গুঞ্জন

গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক তথা বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার বেন স্টোকস। দুই মাসের মধ্যেই তার ক্রিকেটে ফেরার গুঞ্জন শুরু হয়েছে। স্টোকস যেকোনো সময় ইংল্যান্ড দলে ফিরতে পারেন বলে মনে করছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি। তার মতে, বেন স্টোকসের ক্ষেত্রে ‘যেকোনো কিছুই সম্ভব’।

গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৫ বছর বয়সী বেন স্টোকস। মূলত লন্ডনের একটি নাইটক্লাবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত চলাকালীন দলের নিয়মভঙ্গের অভিযোগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন তিনি। যদিও পরবর্তীতে সেই ঘটনায় স্টোকসের কোনো দোষ পাওয়া যায়নি। তবুও এই পুরো বিতর্ক তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছিল বলে জানান এই অলরাউন্ডার।

আরও পড়ুন

উইন্ডিজের ক্রিকেটে কোচ-খেলোয়াড় বিবাদ

৩১ জুলাই ২০২৬

স্টোকসের অবসরের পর ব্রেন্ডন ম্যাককালাম বরখাস্ত হন এবং টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। একই সঙ্গে জো রুট পুনরায় দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন। তবে আগামী বছরের গ্রীষ্মে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাশেজ সিরিজের আগে স্টোকস দলে ফিরতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে রব কি স্কাই স্পোর্টস নিউজকে বলেন, ‘যদি তিনি ফিরে আসেন, তবে সেটি এক দারুণ গল্প হবে। বেনের ক্ষেত্রে যেকোনো কিছুই সম্ভব।’

স্টোকসের পক্ষ থেকে অবশ্য অবসর ভেঙে ফেরার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। এদিকে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, স্টিভেন ফ্লেমিংয়ের কোচিং এবং জো রুটের অধিনায়কত্ব বেন স্টোকসকে পুনরায় মাঠে নামার জন্য অনুপ্রাণিত করতে পারে। অন্যদিকে স্টিফেন ফ্লেমিং দলের দায়িত্ব নিতে দেরি করায় শুরু হয়েছে সমালোচনা। তবে রব কি জানান, ইসিবি সঠিক পথেই আছে। আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে স্টিভেন ফ্লেমিংয়ের অধীনে টেস্ট মিশন শুরু করবে ইংল্যান্ড।

বেন স্টোকসরব কিইংল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে